Wednesday, April 29, 2026

‘উদার আকাশ’ ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ করলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

Date:

Share post:

বহু ভাষা ও বহু ধর্মের দেশ এই ভারত। এই দেশের মূল্যবান সংস্কৃতির টানে বহির্দেশ থেকে বহু মানুষ এখানে এসেছেন এবং এই সংস্কৃতির মেলবন্ধনে বাঁধা পড়েছেন। তাকে স্মরণ রেখে ‘উদার আকাশ’ সংস্কৃতির সমন্বয় সাধনের কাজ। এই কঠিন পরিস্থিতিতে উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশিত হলো। উদার আকাশ ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪২৭ প্রকাশ করেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। একটি অনাড়ম্বর অনুষ্ঠানে লেখক তাঁর ঢাকুরিয়ার বাসভনে এই পত্রিকাটির উদ্বোধন করেন। তাঁর হাতে এই পত্রিকাটি তুলে দেন সম্পাদক ফারুক আহমেদ, সহ-সম্পাদক মৌসুমী বিশ্বাস ও রাইসা নূর।

বিশ্বজোড়া করোনাকালীন দুর্যোগের মধ্যে বহু স্বনামধন্য পত্রিকা ছাপাখানার মুখ দেখতে পাচ্ছে না, কিংবা অনেকেই অনলাইনে পিডিএফ ফর্মাটে দায় সারছেন। তখন স্বমহিমায় আরও বৃহৎকলেবরে দুই বাংলার উল্লেখযোগ্য লেখকদের সঙ্গে নতুন প্রতিভাবানদের লেখা সযত্নে দু’মলাটের মধ্যে ধরে প্রকাশিত হয়েছে উনিশ বছরের ঐতিহ্যশালী উদার আকাশ পত্রিকাটি।

২৫৬ পাতার এই সংকলনে উভয়বঙ্গের প্রায় ১৬৩ জন সাহিত্য-যোদ্ধার প্রবন্ধ, সাক্ষাৎকার, ভ্রমণ, গল্প, কবিতা সহ একাধিক বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে এই বিশেষ সংখ্যাটি। এতে রয়েছে ৩৩টি প্রবন্ধ, ২১টি গল্প, ৯৪টি কবিতা, ৩টি অনুবাদ কবিতা, ছড়া, একটি সাক্ষাৎকার ও ২টি স্মরণ। এছাড়াও রয়েছে ‘উদার আকাশ’-এর বিগত দুটো সংখ্যা নিয়ে এম. সদর আলীর লেখা পাঠ প্রতিক্রিয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ পূর্তি উপলক্ষ্যে ছড়ার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি, মানবসেবা সংক্রান্ত প্রতিবেদন, আধুনিক বাংলা কবিতা : স্বপ্ন সম্ভাবনা সংক্রান্ত সুবোধ সরকারের আলোচনা।

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: ঐতিহ্যের বাগবাজার আর চারপাশে

Related articles

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...