Tuesday, May 19, 2026

NO ENTRY-র নিষেধাজ্ঞা বহাল রেখেই নিয়ম কিছুটা শিথিল হাইকোর্টের

Date:

Share post:

NO ENTRY-র নিষেধাজ্ঞা বহাল রেখেই নিয়ম কিছুটা শিথিল করল কলকাতা হাইকোর্ট। দর্শকশূন্যই থাকবে পুজো মণ্ডপ- এই রায় বহাল রেখেই অনুমতি নিয়ে বুধবারের রিভিউ পিটিশনের শুনানিতে কিছুটা সুর নরম আদালতের।

কী বলল আদালত:

• সপ্তমী, নবমী সাধারণের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে

• ৩০০ বর্গ মিটারের মণ্ডপে ৬০ জনের ঢোকার অনুমতি

• কিন্তু একসঙ্গে ৪৫জন প্রবেশ করতে পারবেন

• ৩০০ বর্গ মিটারের কম মণ্ডপে ১৫ জনের প্রবেশের অনুমতি

• একসঙ্গে ১০জন ঢুকতে পারবেন

• সকাল ৮টার মধ্যে তালিকা টাঙাতে হবে

• করোনা বিধি মেনে ‘নো এন্ট্রি’ জোনে থাকতে পারবেন ঢাকিরা।

এদিনের শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল বলেন, কেন্দ্রের শেষ নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় স্থানে যাওয়া যাবে। উত্তরে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, যাওয়া যাবে, কিন্তু দূরত্ব বজায় রেখে। শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ঢাক দুর্গাপুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সুতরাং ঢাকিদের প্রবেশাধিকার দেওয়া হোক। সেই আবেদন মেনেই ঢাকিদের অনুমতি দিয়েছে আদালত। কিন্তু মানতে হবে করোনা বিধি।

আরও পড়ুন-উত্তরবঙ্গের সভা বুঝিয়ে দিল বিজেপিতে মুকুলের জায়গা ঠিক কোথায়? অভিজিৎ ঘোষের কলম

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...