Saturday, May 16, 2026

ছত্রধরের মতো গুরুংয়েরও সাত খুন মাফ হবে, বললেন ঈষৎ অসন্তুষ্ট দিলীপ

Date:

Share post:

বিমলেরও সাত খুন মাফ করে দেবে সরকার। রাজ্য সরকারের সঙ্গে হাত মেলালেও আর কোনও সমস্যা হয় না। যেমন সমস্যা হচ্ছে না ছত্রধর মাহাতোর। এনডিএ ছেড়ে বিমল গুরুংয়ের তৃণমূলের সঙ্গে জোটে যাওয়াকে এই ভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিমল গুরুংয়ের এনডিএ জোট ছাড়াকে মোটেই সেটব্যাক হিসেবে দেখছেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, ওদের কাছে উপায় ছিল না। যাদের জন্য ওরা মার খেল, ঘর ছাড়া হলো, জেলে গেল, তাদের সঙ্গে আবার হাত মেলাল। এই রাজনীতি যদি মানুষ পছন্দ করেন, করবে।

যারা বিজেপির হারের কথা বলছেন, তারা না জেনে বলছেন। লোকসভায় একসঙ্গে লড়েছি। ছিলেন। ভাল। এখন বিজেপি নিজের শক্তিতে লড়বে। জোটের কথা বললে সেটা তো টিএমসির সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ছিল না। ফলে সেট ব্যাকের কোনও কারণ দেখছি না। যদিও দিলীপের কথার মধ্যে দিল্লির নেতাদের উপর ঈষৎ অসন্তোষ যেন লক্ষ্য করা যায়। তারা কেন এই সময়ে হায় গুটিয়ে বসেছিলেন, কিছুই কেন জানতে পারলেন না, সেটা তাঁর মতো অনেক বিজেপি নেতারই প্রশ্ন।

আরও পড়ুন- এখনও ডাক আসেনি, ঢাক কাঁধে স্টেশনে অপেক্ষায় ঢাকির দল

Related articles

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...