Tuesday, March 17, 2026

লজ্জার হার নাইটদের! প্লে অফের আরও কাছে আরসিবি

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ৮৪/৮
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ৮৫/২

৮ রানে জয়ী রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

আবুধাবিতে বুধবার কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে ওফের দৌড় গোড়ায় পৌঁছে গেল রয়্যাল বিরাট বাহিনী৷ এদিন নাইটদের ৮ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে উঠে এলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷

৮৫ রানের লক্ষ্যে আরসিবি-র ৮ উইকেটে সহজ জয়৷ ১৩.৩ ওভারে ম্যাচ জিতে নেয় বিরাট এন্ড কোং৷ অ্যারন ফিঞ্চ ১৬ এবং দেবদূত পারিক্কল ২৫ রান করে আউট হন৷ তারপর গুরকীরত সিং এবং বিরাট কোহলি জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন৷ বিরাট ১৮ এবং গুরকীরত ২১ রানে অপরাজিত থেকে যান৷

এদিন টস জিতে কেকেআর প্রথম ব্যাটিং নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান তুলেছিল৷

বুধবার এক সময় মনে হচ্ছিল কেকেআর আইপিএলের ইতিহাসে তাদের সর্বনিন্ম স্কোর করবে৷ কিন্তু শেষ পর্যন্ত ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের ৩০ এবং লকি ফার্গুসনের ১৯ রানের সৌজন্যে সর্বনিন্ম স্কোরের লজ্জা থেকে মুক্তি পায়। এদিন আরসিবি-র কাছে হেরে কলকাতা লীগ তালিকায় চার নম্বরে নেমে আসে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে বিজেপি-সঙ্গ ত্যাগ করায় গুরুংকে স্বাগত তৃণমূলের

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...