Tuesday, March 3, 2026

ইছামতীতে এবার হবে না দুই বাংলার বিসর্জন

Date:

Share post:

সেই চেনা ছবি এবার দেখা যাবেনা৷ বিসর্জনে এপার বাংলা-ওপার বাংলার মেলবন্ধনের দৃশ্য এ বছর কেড়ে নিলো করোনা৷

ইছামতীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন এবার হবে না। করোনা আবহে ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে বলে জানিয়েছে টাকি পুরসভা। প্রতিবছর বিসর্জনকে মাঝে রেখে একদিনের জন্য দুই বাংলা এক হয়ে যায় নদীবক্ষে৷ দেশ- বিদেশ থেকে বহু পর্যটক ইছামতীর বিসর্জন দেখতে ভিড় করেন প্রতিবছর।
বিসর্জন দেখার পাশাপাশি সঙ্গে টাকি রাজবাড়ি, মাছরাঙা দ্বীপ, মিনি সুন্দরবনের মতো জায়গাগুলিও ঘুরে যান দেশ-বিদেশের পর্যটকরা। মাঝিরাও অপেক্ষা করেন পর্যটক এবং সাধারণ মানুষকে নৌকায় মাঝনদীতে নিয়ে গিয়ে সেই দৃশ্য দেখানোর জন্য৷

এসব এবার কিছুই হচ্ছে না। মানুষজনও আশাহত। মহামারি জনজীবনকে পঙ্গু করে দিয়েছে, তার প্রভাব এবার চলেছে বিজয়া দশমীর বিসর্জনেও৷ দুই বাংলার মিশে যাওয়ার ছবি এ বছর আর দেখা যাবে না৷ টাকি পুরসভার প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এবার টাকির বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রতিমা টাকি ঘাটে বিসর্জন হবে।

আরও পড়ুন:করোনা আবহে পুজো নিয়ে কী কথা লিখলেন শ্রীজাত?

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...