Tuesday, March 24, 2026

পাড়ায় পাড়ায়: বিধি মেনে নিয়ম রক্ষার পুজো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের

Date:

Share post:

কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজোর আয়োজন করেছে বিরাটির বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দ। ৬ বছর পূর্ণ হলো বিদ্যাসাগর পার্ক মহিলাবৃন্দের পুজো। চতুর্থী থেকে দশমী পর্যন্ত বেশ জাঁকজমক পূর্ণ থাকে মণ্ডপ প্রাঙ্গন। পারিবারিক রীতি মেনেই বিগত বছরগুলিতে পুজোর আয়োজন করেছেন উদ্যক্তারা। সেই রীতিতে এবছর ছেদ পড়েনি। কিন্তু ২০২০-তে ‘অন্যরকম পুজো’। উদ্যোক্তারা আগেই ঠিক করেছিলেন পুজো ছোটো হবে। তাই মণ্ডপ হয়েছে অর্ধেক। আকারে ছোটো মা দুর্গাও। অন্য বছরের মতো এবার হচ্ছে না ভোগ বিতরণ। থাকছে না সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। অঞ্জলিও ভার্চুয়াল মাধ্যমে হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হচ্ছে না সিঁদুরখেলাও। প্রতিমা নিরঞ্জনও এবার অনাড়ম্বরভাবেই। পারিবারিক এই পুজোতে তাই মন খারাপ সদস্যদের।

আরও পড়ুন:বীর সেনাদের শ্রদ্ধা হাওড়ায়, পুজো উদ্বোধন শহিদের মায়ের

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...