Sunday, May 17, 2026

প্যান্ডেল হপিং ? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় রেকর্ড সংক্রমণ, ৮৯৬ জন আক্রান্ত

Date:

Share post:

মহাসপ্তমীর দিন প্রকাশিত রাজ্যের করোনা-বুলেটিন জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,১৪৩ জন৷ পুজোর বাজারে জনস্রোত শুরু হওয়ার সময় থেকেই রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ প্যান্ডেল -হপিংকেও অনেকে দায়ি করছেন৷ কয়েক দিন আগে থেকেই বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ৪ হাজারের উপরেই আছে৷ শুক্রবার নিয়ে পর পর ৪দিন এমন হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন৷ সংখ্যা ৮৯৬ জন।

এ দিন প্রকাশিত স্বাস্থ্য দফতর বুলেটিন বলছে:

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪,১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

🔴 গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনের।

🔴 এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪১,৪২৬ জন।

🔴 রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬, ৩৬৮ জন।

🔴 শেষ ২৪ ঘন্টায় কলকাতায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

🔴 উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৬ জন।

🔴 এ ছাড়াও মৃত্যু হয়েছে
হাওড়ায় ৬ জন,

নদিয়ায় ৪ জন,

পূর্ব মেদিনীপুরে ৩ জন

দক্ষিণ ২৪ পরগনায় ২ জন

🔴 দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৮৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷

🔴 হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা দু’শো ছাড়িয়েছে।

🔴 রাজ্যের বহু জেলায় এ দিন নতুন করোনা আক্রান্তের সংখ্যা শতাধিক।
হুগলিতে ১৯৭

পশ্চিম বর্ধমানে ১৩৮

পূর্ব বর্ধমানে ১০১

পূর্ব মেদিনীপুরে ১৩৯

পশ্চিম মেদিনীপুরে ১২০

নদিয়ায় ১৬১

জলপাইগুড়িতে ১৪২

দার্জিলিং-এ ১৮৯

🔴 করোনা-আক্রান্ত এবং মৃতের সংখ্যা এতখানি বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একইসঙ্গে উৎকণ্ঠা বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়ায়।

আরও পড়ুন- আমিরশাহিতে পৌঁছলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা, শুরু হতে চলেছে ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...