Saturday, June 27, 2026

মহেশ ভাটের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন তাঁরই পরিবারের সদস্য

Date:

Share post:

মহেশ ভাট। নামটির সঙ্গেই যেন বিতর্ক জড়িয়ে। তা সে নিজের মেয়ে পূজাকে চুমু খাওয়াই হোক কিংবা নতুন স্টারেদের সঙ্গে অন্তরঙ্গতা। অথবা সত্তরের দশকের বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী পারভিন ববি-র সঙ্গে তিক্ত সম্পর্ক। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে লাইমলাইটে রয়েছেন পরিচালক মহেশ ভাট। এহেন ভাট সাবের বিরুদ্ধে এবার হেনস্থার অভিযোগ আনলেন মডেল তথা অভিনেত্রী লুভিয়েনা লোধ।

সম্প্রতি, ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। প্রায় দু-মিনিটের ভিডিওতে তিনি দাবি করেছেন, তিনি মহেশ ভাটের ভাইপো সুমিত সাবারওয়ালের স্ত্রী। কিন্তু তাঁকে তিনি ডিভোর্স দিচ্ছেন। কারণ তিনি জানতে পেরেছেন যে, সুমিত একজন ড্রাগ সাপ্লায়ার। তিনি অভিনেত্রী স্বপ্না পাব্বি এবং আমাইরা দস্তুরকে ড্রাগ সাপ্লাই করেন। লুভিয়েনার দাবি, মহেশ ভাট এগুলি সম্পর্কে সবকিছু জানেন।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় উঠে এসেছে একের পর এক অভিনেত্রীর নাম। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুলপ্রীত ও শ্রদ্ধা কাপুরকে। সমন পাঠানো হয়েছিল সুশান্তের এক সময়ের সহ-অভিনেত্রী স্বপ্না পাব্বিকেও। যদিও ওই সময়ে অভিনেত্রী দাবি করেন, পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি। তিনি এও জানান, সমন নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে তাঁর আইনজীবী কথা বলছেন।

আরও পড়ুন : ১০০ বছরে এই প্রথম TIME ম্যাগাজিন লোগো সরিয়ে লিখলো ‘VOTE’

ভিডিওতে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন লুভিয়েনা। বলেছেন, ‘ইন্ডাস্ট্রির অন্যতম বড় ডন মহেশ ভাট। গোটা সিস্টেমটাকে তিনি পরিচালনা করেন। তাঁর কথা মতো না চললে তিনি জীবন শেষ করে রেখে দেন। কাজ কেড়ে নিয়ে মহেশ ভাট একাধিকের জীবন নষ্ট করেছেন। আমি মামলা দায়ের করার পর থেকে আমাকেও বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন।…’

মডেল তথা অভিনেত্রীর কথায়, এই ভিডিওটি তিনি নিজের এবং তাঁর পরিবারের সুরক্ষার জন্য রেকর্ড করেছেন। ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘আমার বা আমার পরিবারের কিছু হয়ে গেলে একমাত্র মহেশ ভাটই দায়ী হবেন। এছাড়াও দায়ী হবেন সুমিত সাবারওয়াল, সাহিল সেহগল ও কুমকুম সেহগল।

আরও পড়ুন : শিল্পকলার নাট্যমঞ্চ; পর্দা ওঠল সাত মাস পর

যদিও, লুভিয়েনার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মহেশ ভাটের আইনজীবী। বিবৃতি জারি করে তিনি জানিয়েছেন, অযথা পরিচালকের মানহানি করা হচ্ছে। আইনি পথে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন কী অভিযোগ এনেছেন লুভিয়েনা :

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...