Sunday, May 17, 2026

দিলীপের কমিটি ভাঙার সিদ্ধান্তের পরেই সৌমিত্রর পদত্যাগের ‘নাটক’

Date:

Share post:

বিজেপিতে জোর ধামাকা। অন্দরে আদি বনাম নব্য লড়াই প্রকাশ্যে। সপ্তমীতে দলের যুব মোর্চার জেলা কমিটিগুলিকে বাতিল ঘোষণা করলেন দিলীপ ঘোষ। তা জানতে পেরে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের ‘নাটক’ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর। সব মিলিয়ে অষ্টমীর দিনে টানটান উত্তেজনা বিজেপি শিবিরে।

শুক্রবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এক নির্দেশে যুব মোর্চার সমস্ত জেলা কমিটিকে সাসপেন্ড তথা বাতিল করে দেন। তারপর যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ জানান, বাতিলের ঘটনা তাঁর জানা নেই। কথা বলবেন দলের সভাপতির সঙ্গে। এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে দলের অন্দরে মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন সৌমিত্র, এবং সেখানেই তিনি জানান পুজোর পর আনুষ্ঠানিক ভেবে পদত্যাগ করবেন। পদত্যাগের এই ‘নাটক’ নিয়ে সৌমিত্রর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।

দলের অন্দরে খবর, বেশ কয়েকটি জেলা নিয়ে দলীয় নেতৃত্ব খুবই বিরক্ত। একদিকে যেমন দলবদলুদের কাজে দল চটেছে, সেইসঙ্গে জেলা সভাপতি এবং সাংসদদের মধ্যে লড়াই প্রকাশ্যে চলে এসেছে। যার জেরে দলের ইমেজ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অসুস্থ থাকার কারণে রাজ্য বিজেপি সভাপতি বিষয়টিতে মাথা গলাতে পারেননি কিন্তু সমস্যা বাড়তে থাকায় পুজোর মধ্যেই কড়া সিদ্ধান্ত নিয়েছেন। পরিযায়ী নেতাদের দলের মধ্যে অস্থির অবস্থা তৈরি করা মোটেই মানছেন না শীর্ষ নেতৃত্ব। আগামী দু’দিনের মধ্যেই সভাপতির সঙ্গে পরামর্শ করে সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সৌমিত্রর সঙ্গে বসে সমস্যা মিটিয়ে ফেলবেন বলে খবর। অন্যদিকে সৌমিত্র সভাপতি থাকছেন, এ নিয়ে কোনও দ্বিমত নেই বলে দলের একটি বিশেষ সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : ‘আমার সমস্ত পাণ্ডুলিপি, গান,রচনা, যেন ধ্বংস করা হয়’, নিজের ইচ্ছাপত্র পোস্ট করলেন কবীর সুমন

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...