Thursday, May 14, 2026

ভালো আছেন কপিল, ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন শুভাকাঙ্ক্ষীদের

Date:

Share post:

দুশ্চিন্তার আর কোনও জায়গা নেই। ভালো আছেন কপিল দেব। সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। দেশের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি সফল হয়েছে। শনিবার সকালে হাসপাতালের বেডে শুয়ে হাসিমুখে একটি ছবিও পোস্ট করলেন হরিয়ানার হ্যারিকেন। পাশাপাশি পাশে থাকার জন্য শুভানুধ্যায়ীদের জানালেন ধন্যবাদ। এদিন যে ছবি কপিল দেব পোস্ট করেছেন তাতে হাসিখুশি এবং বেশ সুস্থ দেখা গিয়েছে তাঁকে।

প্রসঙ্গত শুক্রবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে কপিল দেবের হাসপাতলে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপরই রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুগামীরাঅনুগামীরা। দেশজুড়ে কপিল দেবের সুস্থতা কামনা করেন তাঁর শুভাকাঙ্খীরা। এরপর শনিবার সোশ্যাল মিডিয়ায় কপিল দেবের এই ছবি প্রকাশ্যে আসার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। পাল্টা কপিল দেবও লিখেছেন, ‘আমি ভালো আছি এবং দ্রুত সুস্থতার পথে। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই আমার পরিবার। আবার গলফ খেলার অপেক্ষায় রয়েছি।’

গতকাল আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হওয়ার পর ৬১ বছর বয়সী কপিলকে দ্রুত দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে বর্তমানে তিনি স্থিতিশীল আগামী কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ‘‌হরিয়ানা হ্যারিকেন’‌।‌ চলতি বছরে আইপিএল ২০২০-তেও বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন কপিল দেব। সেই সঙ্গে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক জড়িত ছিলেন ডায়াবেটিস রোগীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...