Wednesday, June 10, 2026

দাবি মানেনি নির্যাতিতা, গণধর্ষণের ভিডিও ভাইরাল করল অভিযুক্তরা!

Date:

Share post:

দলিত তরুণীকে গণধর্ষণের চারমাস পরে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল অভিযুক্তরা। রাজস্থানের জালোরে ভাদ্রাজুন এক ১৮ বছর বয়সী দলিত যুবতীকে তিন যুবক মিলে গণধর্ষণ করেছিল চার মাস আগে। অভিযুক্তরা সেই সময় এই ঘটনার ভিডিও করে। এরপর অভিযুক্তরা নির্যাতিতা তাদের দাবি না মানায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে দেয় অভিযুক্তরা।

রাজস্থানে দুই বোনকে গণধর্ষণ করার মামলা শান হওয়ার আগেই এই ঘটনায় অস্বস্তিতে রাজস্থানের পুলিশ প্রশাসনের। ভিডিও ভাইরাল হওয়ার পর নির্যাতিতা পুলিশের কাছে এই বিষয়ে বিস্তৃত রিপোর্ট দিয়েছে। এরপর পুলিশ মামলা দায়ের করে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করিয়ে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, চার মাস আগে মাঠে ছাগল চরাতে গেলে তিন যুবক তাঁকে গণধর্ষণ করে। রাম চৌধুরী, রাম পাটেল আর নারায়ণ রাম নামের তিন যুবক তাঁর উপর অত্যাচার চালায়। দুই অভিযুক্ত তাঁকে চাকু দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: বিশেষ সুরক্ষা বলয়ে রায় পরিবারের ঐতিহ্যশালী মাতৃ আরাধনায় মেতেছেন সবাই

অভিযুক্তদের কাছে অশ্লীল ভিডিও থাকার কারণে নির্যাতিতা চারমাস ধরে কাউকে কিছু বলতে পারেনি। কিন্তু এবার তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর নির্যাতিতা পরিবারকে সবকিছু বলে পুলিশের দ্বারস্থ হন।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...