Tuesday, June 9, 2026

পুজোয় আর নেই মন খারাপের মেঘ, অষ্টমীর সকালে উঁকি দিল ঝলমলে রোদ

Date:

Share post:

একে করোনায় নাজেহাল দশা, তারই মাঝে পুজোয় এবার মন খারাপের প্রহর আরও বাড়িয়ে ‘গভীর নিম্নচাপ, অতি ভারী বৃষ্টি’র মত শক্তপোক্ত পূর্বাভাস দিয়ে চলেছিল হাওয়া অফিস। তবে সবকিছু পরিবর্তিত হয়ে গেল এক মুহুর্তে বঙ্গোপসাগরের রাস্তা ধরে অতি ভারী বৃষ্টি পুজো মণ্ডপ গুলিতে আছড়ে পড়ার আগেই ঘুরে গেল অন্য পথে। পশ্চিমবঙ্গ নয় একেবারে সোজা বাংলাদেশের রাস্তা ধরল নিম্নচাপ। অন্তত তেমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতরের সূত্রে। অষ্টমীর সকাল থেকেই উঁকি দিচ্ছে ঝলমলে রোদ। সবমিলিয়ে মন খারাপের আর কোনও জায়গায় রইল না।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, নিম্নচাপের এই রাস্তা পরিবর্তনের ফলে রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকছেই না। বাংলাদেশে ঢোকার পর নিম্নচাপটি দুর্বল হতে শুরু করেছে। সব মিলিয়ে পুজোর উৎসবে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ কেন এই পথ পরিবর্তন নিম্নচাপের? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারিত হয় বায়ুর উচ্চস্তরের অভিমুখের উপরে। সেই অভিমুখ বদলানোর ফলেই নিম্নচাপটি অনেকখানি এগিয়ে বাংলাদেশ অভিমুখে চলে গিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নিম্নচাপের এই পথ পরিবর্তন নিশ্চিত ভাবেই স্বস্তির।

আরও পড়ুন: ‘আমার সমস্ত পাণ্ডুলিপি, গান,রচনা, যেন ধ্বংস করা হয়’, নিজের ইচ্ছাপত্র পোস্ট করলেন কবীর সুমন

প্রসঙ্গত গত কাল পর্যন্ত পূর্বাভাস ছিল উপকূল থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। নিম্নচাপের প্রভাবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির ছোঁয়া মিলেছিল। হাওয়া অফিসের আশঙ্কা ছিল অষ্টমী থেকে গোটা রাজ্য কার্যত ভাসিয়ে দেবে প্রবল বৃষ্টি। তবে সে আশঙ্কা আপাতত অনেক দূর। শনিবার মেঘের আবরণ কমতে শুরু করলে একেবারে শরতের ঝকঝকে নীল আকাশেরও দেখা পাবে বঙ্গবাসী।

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...