Sunday, May 17, 2026

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

Date:

Share post:

মহাষ্টমীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন কিছুটা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 85 বছর বয়সী অভিনেতার নতুন করে কোনও রকম সংক্রমণ নেই। জ্বর নেই। লিভার এবং কিডনি ভালোভাবে আগের চেয়ে ভালো কাজ করছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায় জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অরিন্দম কর জানান, অভিনেতার রক্তচাপ কমাতে ওষুধ দেওয়া হয়েছে। প্লাজমা থেরাপি দেওয়া হতে পারে তাঁকে। হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। অক্সিজেন সাপোর্ট এখন আগের চেয়ে কম লাগছে।

আরও পড়ুন: দিলীপের কমিটি ভাঙার সিদ্ধান্তের পরেই সৌমিত্রর পদত্যাগের ‘নাটক’

তবে জটিল স্নায়ু সমস্যা এখনও মেটেনি সৌমিত্রবাবুর। চিকিৎসকদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সৌমিত্র চট্টোপাধ্যায়ের কো-মর্বিডিটি। তাঁর স্নায়ুর সমস্যার জন্য হাসপাতালে তৈরি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বিদেশের নামী ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...