Saturday, June 27, 2026

‘Save Bengal from Bjp’, সোশ্যাল মিডিয়ায় অভিনব ক্যাম্পেনিং তৃণমূলের

Date:

Share post:

‘Save Bengal from Bjp’- এই শব্দবন্ধকে সামনে রেখে ভোটের মুখে সোশ্যাল মিডিয়ায় নতুন ক্যাম্পেন শুরু করলো তৃণমূল কংগ্রেস। দেশ বা বিদেশে কোনও বিপর্যয় ঘটলে ফেসবুকে যেভাবে জানানো হয় নিরাপদে থাকার কথা, অনেকটা সেভাবেই গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি ৷ সোশ্যাল মিডিয়ায় এবার তৃণমূলের স্লোগান, “বিজেপির থেকে নিজেকে সুরক্ষিত চিহ্নিত করুন” বা Mark Yourself Safe from BJP। এই কর্মসূচিতে কতজন অংশ নিচ্ছেন, তার ভিত্তিতেই তৃণমূল ভোটের আগে সমর্থন যাচাই তথা জনমত তৈরি করতে চায়। এই পরিকল্পনার পিছনে আছে টিম-প্রশান্ত কিশোর।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন, ‘বিজেপি অতিমারি’৷ তার ভিত্তিতেই তৃণমূল এবার দলগতভাবে নামছে এই ‘Save Bengal from Bjp’- স্লোগান নিয়ে৷ জানা গিয়েছে, এই প্রচারে অগ্রাধিকার দেওয়া হয়েছে দাঙ্গা, পরিযায়ী শ্রমিকের দুর্দশা, দলিতশ্রেণির উপর পরিকল্পিত অত্যাচার ইত্যাদি বিষয়কে৷ এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে দলের তরফে বলা হচ্ছে, এই ক্যাম্পেনিং-এ বিজেপি বিরোধী মতামত পাওয়া যাবে এবং বিজেপি কারো উপর অত্যাচার চালালে, তা সামনে আসবে৷

আরও পড়ুন: অষ্টমীতে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

ইতিমধ্যেই ‘বাংলার গর্ব মমতা’, ‘দিদিকে বলো’ জাতীয় পেজে এই প্রচার শুরু করেছে৷ এখানে একাধিক প্রশ্নের জবাব দিয়ে নিজের মত জানানোও যাবে। বস্তুত, এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ভোটের আগেই নিজেদের ভোটব্যাঙ্ককে সুসংহত করতে চাইছে তৃণমূল৷

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...