Tuesday, June 23, 2026

প্রিয়-জন নেই, প্রিয়-পুজোও নেই বলে বিষণ্ণ উত্তরবঙ্গ

Date:

Share post:

কিশোর সাহা: প্রিয়দা নেই, তাই দেবী বন্দনার পরিবেশও নেই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনিতে।

মহাষ্টমীর দুপুরে মন খারাপের পরিবেশ কালিয়াগঞ্জে। এখানেই যে প্রিয়রঞ্জন দাশমুন্সি সুস্থ থাকাকালীন পুজোর ক’দিন ভিভিআইপি, ভিআইপিদের ভিড় হতো। সব মিলিয়ে জমজমাট পুজো।

সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাড়ির পুজো মণ্ডপে প্রিয়দার ধুনুচি নিয়ে নাচ। তা দেখতে বছর ভর প্রতীক্ষা করে থাকতেন বাসিন্দারা। কিন্তু, ২০১৮ সালে প্রিয়দার মৃত্যুর পর থেকে সেই পুজো আর হচ্ছে না। বেশির ভাগ সময়েই প্রিয় জায়া থাকেন দিল্লি কিংবা কলকাতায়। তাঁর ছেলে মিছিলও থাকেন বাইরে। ফলে, পুজো বন্ধ। তাতেই বিষণ্ণতার বাতাস বইছে কালিয়াগঞ্জে।

শনিবার, মহাষ্টমীর দিন প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এলাকার বাসিন্দা রমেন সরকার, অশোক রায়রা জানান, পুজোর সময়ে প্রিয়দার আসার অপেক্ষায় থাকতেন তাঁরা। বাকি ক’দিন জমিয়ে খাওয়া-দাওয়া আর নানা অনুষ্ঠান। প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হওয়ার পরেও পুজো হয়েছে। কিন্তু, তাঁর চলে যাওয়ার পরে ভারাক্তান্ত হয়ে গিয়েছে শ্রী কলোনি।

বড্ড মন খারাপ শ্রীকলোনির। গোটা রায়গঞ্জেরই। বলা ভাল, উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গেরই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...