Thursday, April 23, 2026

লন্ডন থেকে কলকাতায় নামা যুবক পজিটিভ, পাঠানো হলো হাসপাতালে

Date:

Share post:

লন্ডন থেকে কলকাতায় নামা এক যুবকের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেল। ৩০ বছরের ওই যুবককে রাজারহাটের সরকারি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগে প্রশাসন৷

রাজ্য সরকার নিয়ম করেছে,লন্ডন থেকে কোভিড নেগেটিভ শংসাপত্র পেতে যেহেতু সমস্যা হচ্ছে, তাই যাঁরা ওই শংসাপত্র আনতে পারবেন না, কলকাতায় নামার পরে তাঁদের পুরনো ডোমেস্টিক টার্মিনালে নিয়ে গিয়ে লালারসের নমুনা নেওয়া হবে। করোনা পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত তাঁদের সেখানেই থাকতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের সরাসরি বাড়ি গিয়ে ১৪ দিন হোম-আইসোলেশনে গৃহ-পর্যবেক্ষণে থাকতে হবে। আর রিপোর্ট পজিটিভ এলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

জানা গিয়েছে, করোনা- নেগেটিভ শংসাপত্র ছাড়াই লন্ডন থেকে কলকাতায় আসেন ওই যুবক৷ কলকাতায় তাঁর লালারস পরীক্ষা হয়৷ রবিবার সকালে পজিটিভ-রিপোর্ট আসে৷ শনিবার রাতে আসা ৯০ জন যাত্রীর মধ্যে ১৪ জনের কাছে ওই শংসাপত্র ছিল না। ১৪ জনের মধ্যে দু’মাসের একটি শিশুও ছিল। তাকে বাদ দিয়ে বাকি ১৩ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট এলে দেখা যায়, ৩০ বছরের ওই যুবকের দেহে সংক্রমণ রয়েছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘ওই যুবক একাই এসেছিলেন। তাঁকে রাজারহাটে সরকারি কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে বিমান সংস্থাকেও। কারণ ওই যুবক যে আসনে এসেছেন, তার আশপাশে কেউ বসে থাকলে তাকেও সতর্ক করা উচিত।’’ ওদিকে,এয়ার ইন্ডিয়া জানিয়েছে, লন্ডন থেকে বিমান নামার পরে যাত্রীরা নেমে গেলে বিমান জীবাণুমুক্ত করা হয়। ফলে কলকাতা থেকে যাওয়ার যাত্রীদের সংক্রমণের আশঙ্কা থাকে না। তবে আসার সময়ে ওই যুবকের আশপাশে কারা বসেছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন-ভয়ডর উপেক্ষা করেই পর্যটক হাজির দার্জিলিঙে

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...