Thursday, May 14, 2026

করোনা আবহে অভিনব ভাবনা! মণ্ডপের সামনেই কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন ত্রিধারাতে

Date:

Share post:

বছরভর অপেক্ষা, উমার বিদায় বেলায় বিষাদের সুর বাংলার ঘরে-ঘরে। দীর্ঘ এক বছরের প্রতীক্ষা। চারটি দিনের আনন্দ, উৎসব হৈ-হুল্লোড়ের মধ্য দিয়ে কেটে যাওয়ার পর দশমীর বিষাদের সুর দিকে দিকে।

আম বাঙালির মনে একটাই কথা “যেতে নাহি দিব…”। কিন্তু তার মধ্যেও বিদায় জানাতেই হয় ঘরের মেয়ে উমাকে।…
তাই হাজারো বিষাদের মধ্যেও মায়ের বিদায় বেলায় এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গঙ্গার ঘাটে ‘মা’কে বিদায় জানালেন বাঙালি। চলতি করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সর্বত্রই ঘট নিরঞ্জন থেকে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ভিড় এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে
একেবারে অভিনব উপায় প্রতিমা নিরঞ্জনের করল দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী। গঙ্গার ঘাটে গিয়ে নিরঞ্জন না করে মণ্ডপের সামনেই একটি বিশাল কৃত্রিম জলাধার তৈরি করে নিরঞ্জনের ব্যবস্থা করে ত্রিধারা। আর এই অভিনব ভাবনার পুরোটাই এসেছে ত্রিধারা সম্মিলনীর কর্মকর্তা দেবাশিস কুমারের মস্তিষ্ক থেকে। যা সত্যি ব্যতিক্রমী।

যে জলাধারে দুর্গা প্রতিমা নিরঞ্জন হলো তা ২০ ফিট লম্বা এবং ২০ ফিট চওড়া। একেবারে বর্গাকার। তারপর “ওয়াটার জেট” দিয়ে প্রতিমার মাটি গলিয়ে কাঠামো তুলে ফেলা হলো।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিমা নিরঞ্জনে অনেক লোকের প্রয়োজন হয়। প্রতিমা লরিতে তোলা এবং নামানোর জন্য কুলিরা থাকেন। আর শত চেষ্টা করলেও সব ক্ষেত্রে পর্যাপ্ত দূরত্ব মেনে চলা যাবে না। তাই এভাবেই করা হলো প্রতিমা নিরঞ্জন। তাছাড়া এতে গঙ্গাদূষণও এড়ানো যাবে বলে মনে করে ত্রিধারা। সত্যি, বর্তমান পরিস্থিতিতে একেবারে প্রাসঙ্গিক চিন্তাভাবনা।

আরও পড়ুন : আবার এসো মা…! উমার বিদায়ে বিষাদের সুর বাঙালি হৃদয়ে, দেখুন বাবুঘাটের ছবি

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...