Sunday, May 17, 2026

চাঁদের বুকে জলের হদিশ, গবেষণায় দাবি নাসার

Date:

Share post:

এবার চাঁদে জলের হদিশ দিলেন নাসার বিজ্ঞানীরা। সোমবার নাসা জানিয়েছে, চাঁদের ছায়া ঘেরা হিমশীতল গর্ত ও খাতগুলোতে অনেক জল রয়েছে। তবে তরল অবস্থায় সেই জল নেই। ফলে চাইলেই পান করা যাবে না। চাঁদে যে জল আছে আসলে জমাট বাঁধা অবস্থায় রয়েছে।

নাসা জানিয়েছে, যে পরিমাণ জল চাঁদে থাকতে পারে বলে আগে মনে করা হতো, তার থেকে বেশি জল আছে। ফলে ভবিষ্যতে চন্দ্র অভিযানে গেলে মহাকাশচারীরা পানীয় জল থেকে রকেটের জ্বালানি সবই পাবেন চাঁদের বুকে। মূলত চাঁদের উত্তর ও দক্ষিণ মেরুতে এই বরফ আছে। সংশ্লিষ্ট এলাকার তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ১৬৩ ডিগ্রি সেলসিয়াসের কম। অর্থাৎ ওই অঞ্চলে কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন বছর পর্যন্ত বরফ জমে থাকতে পারে।

নাসার লুনার রিকনেসনস অরবিট এর দেওয়া তথ্য থেকে গবেষকরা এই অঞ্চলগুলি চিহ্নিত করেছেন। তাঁরা জানিয়েছেন, কোল্ড ট্র্যাপগুলি কয়েক মিটার দীর্ঘ এবং ৩০ কিলোমিটার বা তারও বেশি প্রশস্ত। যদিও নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, চন্দ্রপৃষ্ঠে জেসওয়াল আছে তা সহজলভ্য। কলোরাডো ইউনিভার্সিটি একদল গবেষক জানিয়েছেন, চাঁদে ৪০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বরফ জমাট বেঁধে আছে। বিজ্ঞানীদের বক্তব্য, ওই বরফের নমুনা বিশ্লেষণ করলে তাদের উৎস সম্পর্কে জানা যাবে।

আরও পড়ুন:পুজো মিটতেই ঠান্ডার আমেজ, কড়া শীতের অপেক্ষায় রাজ্য

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...