Wednesday, June 10, 2026

বিহারে শান্তিতেই চলছে বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ

Date:

Share post:

বিহারে শুরু বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বুধবার 71টি আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। কঠোর কোভিড-সুরক্ষা বজায় রেখে চলছে প্রক্রিয়া। মহাজোটের পক্ষে ভোট দিতে জনগনকে টুইটে আহ্বান জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
করোনা সতর্কতা মেনে গণতন্ত্রের উৎসব পালন করার আহ্বান জানান বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন- শুভেন্দু কী করছেন? চর্চা কিন্তু বাড়তেই থাকছে

বেকারত্ব থেকে শিল্পের অভাব, পরিযায়ী শ্রমিকের দুর্দশা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা, বন্যা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু- বিহার ভোটের ইস্যু এবার বৈচিত্র্যে ভরা। তারই মধ্যে ভোটের আগে বিভিন্ন কারণে বর্তমান শাসকদলের জোট ছেড়েছে অনেক দলই। এলজেপির চিরাগ পাসোয়ান যেমন ভোট একটি ফ্যাক্টর। তেমন আরজেডির তেজস্বী যাদব নীতীশ কুমারকে কড়া টক্কর দিবে বলে মত। রাজনৈতিক বিশেষজ্ঞদের এই পরিস্থিতিতে আপাতত শান্তিপূর্ণভাবে চলছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ।

Related articles

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...