Sunday, May 17, 2026

না শোধরালে ‘মরণযাত্রা’ বের হবে, লাভ জেহাদ প্রসঙ্গে হুঁশিয়ারি যোগীর

Date:

Share post:

লাভ জেহাদের বিরুদ্ধে শুরু থেকেই সরব বিজেপি নেতারা। সম্প্রতি এ প্রসঙ্গে আদালতের তরফেও জানানো হয়েছে, ‘শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়।’ এলাহাবাদ হাইকোর্টের তরফে এই রায় জানানোর পর শনিবার লাভ জেহাদ প্রসঙ্গেই কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে যোগী জানিয়ে দিলেন, ”এখনই যদি না শোধরাও তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।”

শনিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘গতকাল হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনওভাবেই বৈধ নয়। সরকার লাভ জেহাদ রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে।’ পাশাপাশি যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘আমরা শীঘ্রই এ বিষয়ে আইন আনব বিধানসভায়। এবং সেই সমস্ত মানুষকে আমি হুঁশিয়ারি দিচ্ছি যারা নিজেদের পরিচয় গোপন করে আমার বোনেদের সম্মান নিয়ে খেলা করছে। যদি আপনারা না শোধরান তাহলে আপনাদের ‘রাম নাম সত্য’ যাত্রা বের হবে।’

আরও পড়ুন: কান্না থামাতে গিয়ে নিজের শিশুকন্যাকে মেরেই ফেলল বাবা! পরেরটা আরও ভয়ঙ্কর

পাশাপাশি উপনির্বাচনের প্রচারে গিয়ে নিজের বক্তব্যে সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবকেও একহাত নেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার চালাচ্ছে। কড়া হাতে অপরাধ দমন করা হচ্ছে উত্তরপ্রদেশে। এই সবকিছু দেখে সপার অত্যন্ত খারাপ লাগছে। সপা দাঙ্গা করাতে চাইছে উত্তর প্রদেশ। কিন্তু সরকার তা হতে দেবে না। যোগী আরও বলেন, উত্তরপ্রদেশে ‘মিশন শক্তি’ শুরু হয়েছে ইতিমধ্যেই। দিওয়ালির পর এটা ‘অপারেশন শক্তি’তে পরিবর্তিত হবে। অপরাধীদের সঙ্গে সঙ্গে ওদেরও ‘রাম নাম সত্য’ হবে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...