Monday, May 11, 2026

কীভাবে হবে সমাবর্তন? অনিশ্চয়তার মেঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে কীভাবে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্দরে। প্রতি বছর পুজোর ছুটির পর সমাবর্তন নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যায়। কিন্তু চলতি বছর সেই ছবি দেখা যাচ্ছে না। সমাবর্তন স্থগিত রাখা হবে, নাকি ভার্চুয়াল হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতি বছর ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গণে সমাবর্তন অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয় অন্তত মাসদুয়েক আগে থেকে। সমাবর্তনের জন্য ৫০০ টাকা নেওয়া হয় ডিগ্রি প্রাপকদের কাছ থেকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠান এর জন্য ডিগ্রি প্রাপকদের অন্য বিশেষ পোশাক, ল্যামিনেটেড শংসাপত্র প্রভৃতির ব্যবস্থা করা হয়।

চলতি বছর সেই টাকা নেওয়া হবে না বলে অবশ্য জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। এবার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে প্রায় ৪ হাজার জনকে সম্মানিত করার কথা। কিন্তু করোনা আবহে সমাবর্তনের অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কীভাবে শংসাপত্র দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থার কথা ভাবছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, “ভাইরাসের সংক্রমণ এবং লকডাউনের জন্য মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হচ্ছে না। পঠন-পাঠন হচ্ছে অনলাইনে। বিশেষজ্ঞরা বলছেন শীত পড়লে প্রকোপ বৃদ্ধি পাবে। কীভাবে সমাবর্তন হবে তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ মানা হবে।”

আরও পড়ুন:প্রথম দফাতেই করোনা-টিকা পেতে ২৫ হাজার নাম জমা পড়েছে স্বাস্থ্যভবনে

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...