Wednesday, June 24, 2026

বাড়ছে চাহিদা, আগামী দু’মাস মিলবে কলকাতা-দুবাই অতিরিক্ত বিমান

Date:

Share post:

আগামী দু’মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে মিলবে কলকাতা-দুবাই অতিরিক্ত বিমান। আনলক পর্ব শুরু হওয়ার পরই প্রবাসে আটকে থাকা মানুষদের দেশে ফেরার চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদা পূরণ করতেই কলকাতা থেকে দুবাই যাওয়ার নিয়মিত পরিষেবা চালু করতে চলেছে একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা। ডিসেম্বরের ২৩ তারিখ পর্যন্ত ১৬ টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রাভেল এজেন্ট সংগঠন সূত্রে খবর, নভেম্বরের ২৮ তারিখ এই সংস্থার একটি বিমান দিয়ে এই পরিষেবা চালু হয়েছে।

নভেম্বরের ২,৫,৯,১২,১৬,১৯,২৩,২৬ এবং ৩০ এই দিনগুলিতে কলকাতা থেকে দুবাই যাবে এই সংস্থার বিমান। ডিসেম্বর মাসের ৩,৭,১০,১৪,১৭,২২ এবং ২৩ তারিখ বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংগঠনের চেয়ারম্যান মানব সোনি জানিয়েছেন, “ক্রমশই বাড়ছে যাত্রীদের চাপ। দেশে ফিরতে চাইছেন অনেকেই। বিমান চলাচল আরও নিয়মিত হলে ভালো হয়। সেই কারণেই বিমান চলাচল আরও নিয়মিত করার জন্য আমরা বারবার সংশ্লিষ্ট দফতরগুলির কাছে অনুরোধ জানিয়েছি। ধীর গতিতে পরিস্থিতি ঠিক হচ্ছে।”

আরও পড়ুন-আজ থেকে ইন্ডেনের গ্যাস বুকিং নিয়মে বড় বদল, জেনে নিন

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...