Saturday, June 20, 2026

অসুস্থ ফুটবলের রাজপুত্র, ভর্তি হলেন হাসপাতালে

Date:

Share post:

সবে পেরিয়েছেন ৬০তম জন্মদিন। আর তার মাঝেই খারাপ খবর। অসুস্থ ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। ভর্তি করা হল হাসপাতালে।

আর্জেন্টিনারই লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে মারাদোনাকে। ডাক্তাররা কোন কোন সমস্যার কথা জানিয়েছেন?
জানিয়েছেন এক, মারাদোনার শরীরে জল কম রয়েছে, ডিহাইড্রেশন সমস্যা।
দুই, রক্তাল্পতার সমস্যা রয়েছে।
তিন, আছে মানসিক সমস্যাও।
চার, শরীরে করোনার লক্ষণ নেই।
পাঁচ, টানা চিকিৎসার প্রয়োজন। আপাতত ৩দিন পর্যবেক্ষণে থাকবেন।

ক্রীড়া জগতে রটে যায়, মারাদোনার স্ট্রোক হয়েছে। কিন্তু মারাদোনার চিকিৎসক গোলাজো সেই খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই মারাদনা অসুস্থ ছিলেন। ছিল মানসিক সমস্যাও। কয়েকদিন আগেই স্থানীয় ক্লাবের মাঠে জন্মদিনের কেক কেটে ৬০তম জন্মদিন পালন করেন। কিন্তু আচমকা শরীর খারাপ হওয়ায় দ্রুত মাঠ ছাড়েন। তারপর তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।

আরও পড়ুন-নদিয়ার মৃত যুবক দলীয় কর্মী নন, মানলেন দিলীপ

সোমবার রাতে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ক্রীড়ামোদীরা চমকে যান।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...