Tuesday, May 5, 2026

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজোয় ‘নো এন্ট্রি’ চেয়ে কোর্টে

Date:

Share post:

কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজোয় ‘নো এন্ট্রি’ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। একইসঙ্গে আতসবাজি নিষিদ্ধ করার আবেদনও করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

এদিন জনস্বার্থ মামলা করেছেন হাওড়ার বাসিন্দা অজয় কুমার দে। তিনি বলেন, “কোনও পুজো আমরা বন্ধ করতে চাইছি না। কিন্তু উৎসবের নামে হুড়োহুড়ি বন্ধ হোক। দুর্গাপুজোয় যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সেই নির্দেশই কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজোর ক্ষেত্রে বহাল রাখা হোক। কারণ, উৎসবকে কেন্দ্র করে যে জনজোয়ার হবে, তাতে ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়বে।” এদিকে ইতিমধ্যে চন্দননগরের ৩৩টি বারোয়ারি দুর্গাপুজো কমিটি ঘটপুজো করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- এবার অনুব্রতর খাসতালুকে পোস্টার ‘শুভেন্দুর অনুগামী’দের

প্রসঙ্গত, চলতি বছর দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ‘ নো এন্ট্রি’ করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট ৩০০ বর্গ মিটারের মণ্ডপে ৬০ জনের ঢোকার অনুমতি দেয়। আদলত জানায় একসঙ্গে ৪৫জন প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, ৩০০ বর্গ মিটারের কম মণ্ডপে ১৫ জনের প্রবেশের অনুমতি দিয়েছিল। একসঙ্গে ১০জন ঢুকতে পারবেন বলে জানিয়েছিল আদালত।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...