Friday, June 26, 2026

ঋদ্ধির ব্যাটে স্বপ্নভঙ্গ কলকাতার! প্লে-অফে ওয়ার্নাররা, ছিটকে গেল কলকাতা

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স – ১৪৯/৮
সানরাইজার্স হায়দরাবাদ – ১৫১/০

১০ উইকেটে জয়ী সান রাইজার্স হায়দরাবাদ

লীগের শেষ তিন ম্যাচে ব্যাক টু ব্যাক জিতে মরসুমের অন্যতম যোগ্য দল হিসেবে প্লে-অফের টিকিট আদায় করল সান রাইজার্স হায়দরাবাদ। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন এক বঙ্গ সন্তান, জাতীয় টেস্ট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। শেষ দুই ম্যাচে হায়দরাবাদের জয়ে সবচেয়ে বড় অবদান তাঁরই।

মঙ্গলবার শারজায় লীগের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হেলায় হারিয়ে তিন নম্বরে লীগ শেষ করল হায়দরাবাদ৷ রান রেটে বেঙ্গালুরুকেও পিছনে ফেলে দিল ওয়ার্নাররা। সমসংখ্যক ম্যাচ জিতেও রান রেটে পিছিয়ে থেকে কেকেআর বিদায় নিল ত্রয়োদশ আইপিএল থেকে।

‘মাস্ট উইন’ ম্যাচে প্রথমে মুম্বইকে ১৪৯ রানের মধ্যে বেঁধে ফেলে হায়দরাবাদ। ১৫০-এর লক্ষ্যে নেমে ওয়ার্নার বাহিনী বিনা উইকেটে ম্যাচ জিতে নেয়। দুরন্ত ব্যাটিং করলেন হায়দরাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার(৮৫) ও ঋদ্ধিমান সাহা(৫৮)। দু’জনই অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...