Monday, June 22, 2026

রাহুলের সাংসদ পদ বাতিলের আবেদন খারিজ, আবেদনকারীকেই জরিমানা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের জন্য করা আবেদন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত । এরই পাশাপাশি আবেদনকারীকেই জরিমানা করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের মুখ্য বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামসুব্রহ্মণম রাহুলের বিরুদ্ধে আবেদনকারী সরিতা এস নায়ারের এক লাখ টাকা জরিমানা করেছেন । শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আবেদন খারিজ করছি আমরা। আর এরকম অন্যায় আবেদন দাখিল করার জন্য করা হচ্ছে ১ লক্ষ টাকার জরিমানা।

আরও পড়ুন- মাত্র ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হওয়া জনমজুর হরি মাঝি হতবাক!
ওয়ানাড় ও এর্নাকুলাম লোকসভা কেন্দ্রে নির্বাচন লড়তে আবেদন করেছিলেন নায়ার। কিন্তু নায়ার ও তাঁর স্বামীর বিরুদ্ধে সোলার প্যানেল দুর্নীতিতে জড়িত থাকায় মনোনয়ন বাতিল হয়ে যায়। তারা কেরল হাইকোর্টে গেলে তারা মামলাই গ্রহণ করেনি। পরে গত বছরের শেষে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের জন্য আবেদন করেন তিনি।
প্রথমদিকে শুনানিতে নায়ারের পক্ষে কেউ সওয়াল করতে রাজি হননি। পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয় শুনানি। সেখানেই এই রায় দেয় সুপ্রিম কোর্ট। গত লোকসভা নির্বাচনে আমেথি কেন্দ্র থেকে হেরে গেলেও কেরলের ওয়ানাড় থেকে রেকর্ড ৪ লক্ষ ৩১ হাজার ৭৭০ ভোটে জিতে সাংসদ পদ অক্ষুণ্ণ রেখেছিলেন রাহুল গান্ধী।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...