Wednesday, May 13, 2026

ভিন্নধর্মে সম্পর্ক, প্রেমিকার দাদাকে গুলি করে মারল জনপ্রিয় ইউটিউবার প্রেমিক

Date:

Share post:

বোন ভালোবেসেছিল যাকে তার ধর্ম ছিল ভিন্ন। আর তাকে কেন্দ্র করেই পরিবারে যত অশান্তির সূত্রপাত। পরিবারের কেউই মানতে পারেননি ভিন্নধর্মের এই সম্পর্ক। এমনকি প্রেমিকার দাদা সাফ জানিয়ে দিয়েছিলেন, ভিন্নধর্ম হওয়ায় এই ছেলের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে পারা যাবে না। যদিও ভালোবাসার টানে তা মানতে পারেনি বোন। যার নিট ফল, ইউটিউবার প্রেমিকের হাতে খুন হতে হলো প্রেমিকার দাদাকে।
অভিযুক্ত নিজামুল খান নয়ডার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে । জানা গিয়েছে, বাইক স্টান্টে অত্যন্ত দক্ষ নিজামুলের ইউটিউবে ৯ লক্ষ সাবস্ক্রাইবার আছে। তার ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। এহেন নিজামুলের এই কীর্তিকলাপ হতবাক করেছে তার ফ্যানদের।
কেউই ভাবতে পারেননি শুধুমাত্র প্রেমের সম্পর্কের জেরে 26 বছরের কুণাল শর্মাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। জানা গিয়েছে, ধর্ম নিয়ে টানাপোড়েন এমন জায়গায় পৌঁছায় যে নিজামুলকে রীতিমতো মারধর করে কুণাল। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ শে অক্টোবর ইসকন মন্দিরের সামনে দিয়ে দুজনেই যখন বাইকে করে যাচ্ছিলেন, তখন পিছন থেকে কুণালকে লক্ষ্য করে নিজামুল গুলি চালায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে কুণালের মৃত্যু হলেও ফেরার হয়ে গিয়েছিল নিজামুল। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত নিজামুলকে জেরা করে পুলিশ জেনেছে যে এই কাণ্ড ঘটানোর জন্য সে তার দুই বন্ধু সুমিত ও অমিতকে টাকার লোভ দেখিয়ে দলে টেনেছিল। তবে তার বোন প্রেমিকের এই পরিণতির কথা জানতো কিনা সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...