Thursday, June 4, 2026

অফিস টাইমে চলবে ২০০ ট্রেন: রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

অফিস টাইমে হাওড়া-শিয়ালদা মিলিয়ে 200 ট্রেন চালানো হবে। নবান্নে রেল-রাজ্য বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য সময় কতগুলি ট্রেন চালানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রেল বলে নবান্ন সূত্রে খবর।

লোকাল ট্রেন চালানোর নিয়ে বুধবার নবান্নে রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ফের বৈঠক করে রাজ্য সরকারের। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার, রাজ্যে লোকাল ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই বৈঠকে বসেন পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ কর্তারা। বৈঠক শেষে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসনসংখ্যার ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলবে। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব মানতেই হবে। প্রথমে ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন দিয়ে লোকাল ট্রেন চালুর কথা বলা হয়। পরে ২৫% ট্রেন চালানোর ভাবনা। এখন সমগ্র বিষয়টির রূপরেখা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন:চম্পাহাটির বাজি কারখানায় বিধ্বংসী আগুন

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...