Saturday, May 2, 2026

মাইনে বাড়ানোর দাবিতে অবস্থান বিক্ষোভে কর্মীরা, উদ্বিগ্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ

Date:

Share post:

স্থায়ীকরণ-সহ বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন অস্থায়ী কর্মচারীরা।

বুধবার সকাল থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। অস্থায়ী কর্মীদের সংগঠন কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক সজল দত্ত জানিয়েছেন, তাঁদের দিয়ে যেই কাজ করানোর কথা ছিলো তার বাইরেও অনেক বেশি কাজ করানো হচ্ছে। পাশাপাশি তাদের কোন পরিচয়পত্রও নেই। এর আগে গতমাসেই তারা এইসব দাবি-দাওয়া পূরনের জন্য তিনদিন প্রতীকি অবস্থানে বসেছিলেন। কিন্তু তাতেও তাদের সমস্যার সমাধান হয়নি। দাবি পূরণ না হলে লাগাতার তাদের বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সজলবাবু।

এই আন্দোলনের জেরে মেডিক্যালে পরিষেবা ভেঙে পড়তে পারে। করোনা সংক্রমণ ইদানীং ফের বাড়ছে শিলিগুড়ি সহ লাগোয়া এলাকায়। সে সময়ে এমন আন্দোলনের জেরে পরিষেবায় বিঘ্ন ঘটায় উদ্বিগ্ন মেডিক্যাল কলেজের সুপার কৌশিক সমাজদার। তিনি বলেন, তাদের দাবি-দাওয়া নিয়ে আমরা ইতিমধ্যেই তাদের ঠিকাদারের সাথে কথা বলেছি। কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন বরদাস্ত করা হবে না।প্রয়োজনে ঠিকাদারের সাথে কথা বলে অন্য লোক নিয়োগ করার কথা ভাবা হবে। কাজ করার পাশাপাশি আলোচনা চলতে থাকুক বলেই সুপার জানিয়েছেন।

আরও পড়ুন-অফিস টাইমে চলবে ২০০ ট্রেন: রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...