দুশোর বেশি আসনে জিতছি, না বললে কাউন্টিং সেন্টার ছাড়বেন না: বার্তা তৃণমূল সুপ্রিমোর, লড়াকুদের পুরস্কারের ঘোষণা

“অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২ টা বাজলেও কাউন্টিং সেন্টার ছাড়বেন না। যতক্ষণ না আমি বলব।“ বিধানসভা নির্বাচনেক ভোটগণনার আগে শনিবার দলের এজেন্ট ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একসঙ্গে দলনেত্রী ঘোষণা করেন, “যারা ৬ মাস ধরে লড়াই করে পুলিশের এই ভূমিকার সামনেও কাজ করেছে তাদের ধন্যবাদ। আমি তাদের পুরস্কৃত করব।“
Sponsored

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। এবার ফলাফল প্রকাশ। সোমবার সকাল ৮টা থেকে শুরু ভোটগণনা। তার আগে এদিন সারা রাজ্যের সব কেন্দ্রের কাউন্টিং এজেন্ট-প্রার্থীদের নিয়ে প্রায় ঘণ্টা তিনেক ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে কাউন্টিং এজেন্টদের (Counting Agent) একগুচ্ছ নির্দেশ দিয়েছেন দলনেত্রী ও দলের সেনাপতি। মমতা আশ্বাস দিয়ে বলেন, “অনেক লড়াই করেছেন যুদ্ধ করেছেন। মনে রাখবেন আমরা জিতছি। ২০০-র বেশি আসন পাব। রাত ২টো বাজলেও কাউন্টিং সেন্টার (Counting Centre) ছাড়বেন না। যতক্ষণ না আমি বলব। যেগুলো মার্জিনাল সিট সেগুলো রিকাউন্টিং করতে বলবেন। ২০০-৩০০ ভোটের ব্যবধানে যদি দেখেন ওদের জিতিয়ে দিচ্ছে রেকাউন্টিং করতে বলবেন। ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। সঙ্গে ডায়েরি রাখবেন, ইভিএম (EVM) খোলার সঙ্গে সঙ্গে নোট করবেন। আর দুর্বল হলে তৃণমূল করার দরকার নেই।“
ডায়েট নিয়েও তৃণমূল এজেন্টদের সতর্ক করেছেন দলনেত্রী। তিনি বলেন, “কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, দুপুরে হালকা খাবেন, আগের দিন থেকে কেউ পান-জর্দা বা অন্য কিছু খাবেন না। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে।“
তৃণমূল সুপ্রিমোর পরামর্শ, “আপনাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাউন্টিং সেন্টারে চোখ খোলা রাখবেন। ডেটা ঠিক করে কম্পিউটারে তুলছে কি না, সেদিকে নজর রাখবেন। আপনার ভোট বিজেপির ঘাড়ে দিয়ে দিতে পারে। খুব কষ্ট করে লড়াই করেছেন আপনারা, জিততে হবে। যাঁরা কষ্ট করেছেন, আক্রান্ত হয়েছেন, দল তাঁদের পুরস্কৃত করবে।”
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
11h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
18h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
21h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
