Saturday, May 16, 2026

করোনাকালে বাড়ির দরজায় ডক্টর জোয়েব

Date:

Share post:

মালদহঃ কালিয়াচক। নামটা শুনলেই মনের মধ্যে ঘুরে ফিরে আসে বোমাবাজি, জালনোট, রাজনৈতিক সংঘর্ষ, খুনের ঘটনা। বারবার নানা বিতর্কিত বিষয়ে খবরের শিরোনামে থাকে মালদার এই এলাকা। কিন্তু এ যেন এক অন্য কালিয়াচক।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস, এখানে ভগবানেরই আরেক রূপ। কেন? গ্রামের কাঁচা মাটির রাস্তা পেরিয়ে, প্রতিদিন সকালে ছুটে চলে ডাক্তারবাবুর মোটরবাইক। কোভিড পরিস্থিতিতেও, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করেন তিনি। মঙ্গলবার জালালপুর গ্রামপঞ্চায়েতের ফতেখানি গ্রামে শতাধিক গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন জেনারেল ফিজিশিয়ান, ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। তবে তিনি একা নন। সঙ্গে ছিলেন তাঁরই দুই সহকর্মী ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসান। একজন চক্ষু বিশেষজ্ঞ ও অন্যজন দন্ত বিশেষজ্ঞ। তাঁরা দুজনেও এই জেলারই বাসিন্দা।

জন্মসূত্রে কালিয়াচক মোজামপুর এলাকার বাসিন্দা হলেও ভিন রাজ্যে পড়াশোনা করেছেন ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস। বর্তমানে তিনি কলকাতার কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক। কলকাতায় নিজস্ব চেম্বারও রয়েছে তাঁর। কিন্তু কয়েক বছর বাইরে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরেও মন টেকে নি তাঁর। তাই সব ছেড়ে, মাটির টানে, গ্রামের দুঃস্থ অসহায় মানুষদের পরিষেবা দিতেই ফিরে এসেছেন কালিয়াচকে।

ডক্টর জোয়েব ফারহাদ বিশ্বাস জানিয়েছেন, আপাতত ভিন রাজ্যে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর। গ্রামের মানুষের পাশে থাকতে অঙ্গিকারবদ্ধ তিনি। আর এই কাজে তিনি পাশে পেয়েছেন ডাঃ ওয়াসিম আক্রম এবং ডাঃ মামুন আল হাসানকে।

তিন চিকিৎসকের মহান প্রচেষ্টায় খুশি গ্রামবাসীরাও। তাঁরা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারেননি এমনটাও হতে পারে। মঙ্গলবার গ্রামে গিয়ে দেখা যায় অনেকেই বলছেন “হ্যালো ডাক্তার বাবু”। কথাটা শুনে অবাক হওয়ার মতই। সাদামাটা পোশাকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখা গেল ডা: জোয়েব ফারহাদ বিশ্বাসকে। হাতে তাঁর স্টেথোস্কোপ এবং প্রেসার মাপার যন্ত্র। রোগী দেখার পর প্রেসক্রিপশন লিখে বিনামূল্যে ওষুধ দিচ্ছেন ডাক্তারবাবু। তিনি এখন কালিয়াচকের সাধারণ মানুষের কাছে নয়নের মণি। কেউ কেউ তো আবার ডাক্তারবাবুকে “হিরো” বলে ডাকতেও শুরু করেছেন। এ যেন সত্যিই এক অন্য কালিয়াচক!

আরও পড়ুন- বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...