Saturday, March 14, 2026

অর্ণব গোস্বামীর গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশে ABVP

Date:

Share post:

এক ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগের ভিত্তিতে রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যার বিরোধিতা জোরালো বিরোধিতা করেছে বিজেপি। অমিত শাহ থেকে শুরু করে প্রকাশ জাভরেকর, স্মৃতি ইরানি কংগ্রেস ও মুম্বই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছ। অন্যদিকে, পাল্টা ময়দানে নেমেছে শিবসেনা। তাঁদের প্রশ্ন, অর্ণব কি বিজেপির নেতা?

এবার অর্ণবের গ্রেফতারির বিরুদ্ধে কলকাতার রাজপথে প্রতিবাদে নামলো আরএসএস-এর ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের দাবি, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সেই সংবাদমাধ্যমের সাংবাদিকদের ওপর যখন সরকারের কালোহাত নেমে আসে, তখন সেই গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হয়।

অর্ণব গোস্বামীকে যেভাবে মহারাষ্ট্র পুলিশ বিনা নোটিশে গ্রেফতার করে তা অত্যন্ত লজ্জাজনক ও গণতান্ত্রিক পরিকাঠামোর বিরোধী বলে দাবি করে ABVP. এই ঘটনার তীব্র নিন্দা করে তারা। একইসঙ্গে অর্ণব গোস্বামীর নিঃস্বার্থ মুক্তির জন্য আজ, বৃহস্পতিবার অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে অবস্থান প্রদর্শন করে।

আরও পড়ুন:এটাই আমার শেষ ভোট, সহানুভূতির হাওয়া তুলে ঘোষণা নীতীশ কুমারের

এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ-এর পশ্চিমবঙ্গ প্রদেশের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদক শসুরঞ্জন সরকার, প্রান্ত সহ-সম্পাদক সানি সিং, রাষ্ট্রীয় কার্যকারিনী সদস্য পায়েল ধর মহাশয়া, কলকাতা মহানগর সম্পাদক মৃন্ময় দাস-সহ অন্যান্যরা।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...