Thursday, May 14, 2026

মুকুলদের চাইতে রাহুলকে বেশি গুরুত্ব দিয়ে পাশে রাখলেন অমিত শাহ

Date:

Share post:

তৎকাল বিজেপিদের সরিয়ে অমিত শাহর কাছাকাছি রইলেন আদি বিজেপির সদ্য অপসারিত নেতা। শুধু তাই নয়, দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে কিছুটা যেন দূরে সরিয়ে সদ্য প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহাকে কাছাকাছি রাখলেন অমিত শাহ, বৃহস্পতিবার বাঁকুড়ায়।

দলের সর্বভারতীয় কমিটি থেকে বাদ পড়ে ক্ষোভ প্রকাশ্যেই জানিয়েছিলেন বাংলা বিজেপির ‘আদি নেতা’, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দল ছাড়ার প্রছন্ন হুমকি ছিল। তারপর দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেননের হস্তক্ষেপে মান ভাঙলেও নিজেকে গুটিয়ে নেন রাহুল। খুব গুরুত্বপূর্ণ বৈঠক বা সভা ছাড়া তাঁকে দেখা যায়নি। পার্টি অফিসেও সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রায় হতেনই না। মাঝে শুধু একটি অনুষ্ঠানে দুর্গাপুরে গিয়েছিলেন।

আরও পড়ুন- এটাই আমার শেষ ভোট, সহানুভূতির হাওয়া তুলে ঘোষণা নীতীশ কুমারের

রাহুলের আড়ষ্টতা ভাঙলেন অমিত শাহ। বুধবার রাতে দিল্লি থেকে কলকাতায় আসার পর অমিত শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরের কাছে হোটেলেও গিয়েছিলেন রাহুল। আবার বৃহস্পতিবার সকালেই বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছে যান রাহুল। ছিলেন অমিত শাহর মঞ্চে। দুপুরে বিভীষণ হাঁসদার বাড়ির দাওয়ায় বসে যখন খাওয়া দাওয়া হচ্ছে, তখন একই ফ্রেমে রাহুল। মুকুল রায়দের অমিত শাহর সঙ্গে একই ফটো ফ্রেমে আসতে বেশ কসরৎ করতে হয়েছে। বিজেপির একটি মহল বলছে, অমিত শাহরা এখন ক্রমশ বুঝতে পারছেন, নব্য, তৎকাল, পরিযায়ী বিজেপিতে বেশি ভরসা করলে ডুবতে হবে। এদের জন্য আদি বিজেপিকেও হারাতে হতে পারে।তাই মুকুল-সৌমিত্র-অনুপমদের চাইতে বৃহস্পতিবার চোখে পড়ার মতো সম্মান পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

আরও পড়ুন- স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে হবে বিবাহ বিচ্ছেদের দিন থেকেই, রায় সুপ্রিম কোর্টের

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...