Wednesday, May 13, 2026

শীতের শুরুতেই তুষারশুভ্র সিকিমের লাচুং-লাচেন

Date:

Share post:

সমতলে সবে শীত হাতছানি দিতে শুরু করলেও সিকিমের বেশ কিছু এলাকায় জমিয়ে তুষারপাত শুরু হয়েছে। মৌসমভবন সূত্রে খবর, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে সিকিমের লাচুং, লাচেনে যথেষ্ট পরিমাণ তুষারপাত হয়েছে। পথঘাট বরফে ঢাকা। তুষারপাতের সাক্ষী হতে পর্যটকদের অনেকেই আগ্রহী। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে এখন সিকিমে পর্যটক যাতায়াতে বেশ কিছু বাড়তি সতর্কতা জারি হয়েছে।

ট্যুর অপারেটরদের একটি সংগঠনের মুখপাত্র সম্রাট সান্যাল জানান, তুষারপাত শুরু হতেই লাচু ও লাচেনে যাওয়ার ব্যাপারে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। সারা দেশ থেকেই কৌতুহলীরা সেখানে যাওয়ার নয়া বিধি নিয়ে জানতে চাইছেন। সম্রাট জানান, সিকিম প্রশাসন জানিয়েছে, এখন সেখানে পর্যটক যাওয়ার আগে তাঁর ব্যাপারে বিশদে তথ্য জানাতে হবে। সেই সঙ্গে হোটেল বুকিংয়ের স্লিপও সিকিমের পর্যটক পার্মিট সেল-এর কাছে পাঠাতে হবে। সব খতিয়ে দেখে পারমিট দেওয়া হলে তবেই লাচু-লাচেন-এ যাওয়া যাবে। হোয়াটস অ্যাপে বুকিং স্লিপ দেখালে তা পারমিট সেল গ্রাহ্য করবে না।

আরও পড়ুন- Big Breaking: আরেক স্ত্রী, আরেক পুত্র!! কে এই অর্জুন সিং?

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...