Saturday, May 16, 2026

মন খুশি করা ছুটির তালিকা ২০২১-এ

Date:

Share post:

এই বছরটা কোনোক্রমে কাটিয়ে দিতে পারলে হাফ ছেড়ে বাঁচেন অনেকেই। কোনরকমে শেষ দুটো মাস কাটিয়ে দিয়ে এখন অনেকেই তাকিয়ে আছেন ২০২১-এর দিকে। আগামী বছর মন ভরে উৎসব পালন করা যাবে এই আশায় রয়েছেন সবাই। আর এই পরিস্থিতিতে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। তালিকা দেখে মন খুশ। মাঝে মধ্যেই রয়েছে টানা ছুটি। তার মধ্যে আগামী বছর দুর্গাপুজোর ছুটি টানা ১৬ দিনের। ২০২১-এ টানা ১৬দিন পুজোর ছুটি মিলবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার।

পুজোর ছুটি শুরু ১১ অক্টোবর, সোমবার। শেষ ২৫ অক্টোবর সোমবার। তার আগে শনি, রবি মিলিয়ে একেবারে টানা ১৬ দিন। কালীপুজো ও ভাইফোঁটা মিলিয়ে ৪ থেকে ৬ নভেম্বর পরপর তিনদিন ছুটি। তার পরেই রয়েছে ৯ ও ১০ নভেম্বর ছটপুজোর জন্য পরপর দুদিন ছুটি।

সরস্বতী পুজো উপলক্ষে ফেব্রুয়ারিতে ১৬ তারিখ মঙ্গলবার এবং ১৭ তারিখ বুধবার পরপর ছুটি রয়েছে। মাঝে যদি ১৫ ফেব্রুয়ারি কেউ ছুটি নিলে শনি, রবি মিলিয়ে পরপর ৫ দিন ছুটি সরকারি কর্মীদের।

আরও পড়ুন:অমিত শাহের মালা দেওয়া “বিরসা মুণ্ডা”র মূর্তি গঙ্গাজলে ধুয়ে পবিত্র করল তৃণমূল

মার্চে শনি, রবি ও হোলি নিয়ে পরপর ৩ দিন ছুটি। ইদুলফিতর শুক্রবার, ১৪ মে । ফলে শনি, রবি মিলিয়ে পরপর তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। সামনের বছরে রথযাত্রা ১২ জুলাই, সোমবার। জন্মাষ্টমীর ৩০ অগাস্ট, সোমবার। শনি, রবি ও সোমবার পরপর তিনদিন ছুটি। ফলে টানা উইকএন্ড।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...