Monday, April 20, 2026

দিল্লিতে রাজ্যপালের লিখে আসা স্ক্রিপ্ট বাংলায় বসে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

Share post:

২৯ অক্টোবর দিল্লিতে বসে সাংবাদিক সম্মেলন করে যে যে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ৬ অক্টোবর সন্ধ্যায় দিল্লি উড়ে যাওয়ার আগে ঠিক সেই অভিযোগের তালিকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে। রাজনৈতিক মহল বলছে, আসলে স্ক্রিপ্ট লিখে দিয়ে গিয়েছিলেন জগদীপ ধনকড়, আর তা পড়লেন অমিত শাহ।

রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করতে ২৯ অক্টোবর সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক। বেরিয়ে এসে একের পর এক অভিযোগ করেছিলেন রাজ্যপাল। গোটা রাজ্যে একটাও বিষয় নেই, যা নিয়ে তিনি প্রশংসা করতে পারেন!

আরও পড়ুন- ব্যক্তি মমতাকে আক্রমণ নয়, দলীয় নেতৃত্বকে বার্তা অমিত শাহর

রাজ্যপালের অভিযোগ কী ছিল?
১. রাজ্যে গণতন্ত্র নেই
২. রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস চলছে
৩. পুলিশ শাসক দলের আজ্ঞাবহ
৪. আমলারা নিরপেক্ষ নয়
৫. বিরোধীদের অকারণে গ্রেফতার, চলছে হামলা, আক্রমণ
৬. সন্ত্রাসমুক্ত ভোট কীভাবে হবে, তা ভেবেই শঙ্কিত
৭. কেন্দ্রের প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে না
৮. ৩৫৬ প্রয়োগ হবে কিনা, সেটা আমার বিষয় না।

শুক্রবার রাজ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এর বাইরে একটিও বিষয় বলেননি অমিত শাহ। এরপর রাজনৈতিক মহল যদি বলে জগদীপ ধনকড় স্ক্রিপ্ট লিখে এসেছিলেন ২৯ অক্টোবর। অমিত শাহ তা পড়লেন ৬ নভেম্বর, তাহলে কি খুব একটা ভুল বলা হবে!

আরও পড়ুন- তেজস্বীর আশায় জল, বিহারে ফল প্রকাশের আগে জামিন নয় লালুর

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...