Thursday, April 23, 2026

প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র, কারণ কী?

Date:

Share post:

অবৈধ হওয়ায় দেশ জুড়ে প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র। শুক্রবার এই তথ্য জানায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। ২০১৩ সাল থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন কেন্দ্রের তরফে মোট ৪ কোটি ৩৯ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে ।

তথ্যগত ত্রুটি-সহ কার্ড বা ভুয়ো রেশন কার্ড বাতিল করা হলেও সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলিকে নিয়মিত পরিষেবা দিতে নতুন কার্ড দেওয়া হয়েছে। দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ মানুষকে পিডিএসের মাধ্যমে খুব কম মূল্যে খাদ্যশস্য বা রেশন সরবরাহ করা হয়। ভারতের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ মানুষ রেশন ব্যবস্থার সুবিধা পান।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো জরুরি। তা না হলে থাকলে ভবিষ্যতে রেশন কার্ড বাতিলও হতে পারে। আগেই এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে ভবিষ্যতে দেশের যে কোনও প্রান্তে এক কার্ডের মাধ্যমে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন- হেমন্তেই শীতের আমেজ, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা

Related articles

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...