Tuesday, March 10, 2026

কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চারবারের বিধায়ক

Date:

Share post:

কমিটিতে ঘনিষ্ঠজন জায়গা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বললেন, এভাবে দল চলতে পারেনা। প্রয়োজনে দল ছাড়ার কথা ভাবব।

রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকের সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এরপর সিঙ্গুর ব্লক সভাপতি গোবিন্দ ধাড়ার নাম ঘোষণার পরই ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের চারবারের বিধায়ক তথা সিঙ্গুর আন্দোলনের কৃষিজমি রক্ষা কমিটির নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “এই কমটির সিদ্ধান্তে যদি কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ পরিবর্তন না করে, আমাদের দল সম্পর্কে চিন্তা করে ভিন্ন যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে। এই ক্ষোভের কারণ হল, যেখানে অন্যায় করে তাঁরা দলের পরিচালক হতে পারে অথচ আমরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নই, আমরা সেখানে চিহ্নিত হয়ে দল থেকে আমাদের তাড়িয়ে দেওয়া হল। দলের থেকে এই ব্যবহার পাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দল আমার প্রতি যথেষ্ট সম্মান দেখালেও, শেষ মূহুর্তে যেভাবে দল আমাকে একেবারে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে অবহেলা করে আমাকে সরিয়ে দেওয়া হল, এটা কখনই আমি মেনে নেব না। প্রয়োজন হলে দল পরিবর্তন করব। আমাকে বিধায়কের টিকিট দিলেও সেই অতীতের ঘটনার পুনরাবিত্তি ঘটবে।”

আরও পড়ুন- বিভীষণকে নিয়ে কী ভীষণ টানাটানি! আজ বাড়িতে বিজেপি সাংসদ

এই ঘটনার পর হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাননি। বলেন, সাময়িক মনমালিন্য হতেই পারে। কেউ কমিটিতে না থাকা মানে সে উপেক্ষিত এমন ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্ত বিজেপি জেলা সভাপতির “গুণধর” ভাইপোর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

spot_img

Related articles

আবার লাচেন যাত্রা:  ফের খুলল গুরুদোংমার যাওয়ার পথ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার খুলে গেল নর্থ সিকিমের (North Sikkim) লাচেন  যাওয়ার রাস্তা (Lachen route reopened )। ভয়াবহ বৃষ্টি ও ধসে...

নিউটাউনের হোটেলের বাইরে মুখ্যে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা দেখাল বাংলা পক্ষ

ভোটের (Vote) প্রস্তুতি দেখতে বাংলায় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চ। ভারতের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রয়েছেন...

মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলা: ‘সমাধান ইউনিফর্ম সিভিল কোড’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মুসলিম ব্যক্তিগত আইনে মহিলাদের উত্তরাধিকার অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার এক রিট...

গান থামিয়ে চোখে জল, ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি!

মঞ্চে গান গাইতে উঠে হঠাৎ করে কেঁদে ফেললেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। কী এমন হলো যার জন্য সদা...