Thursday, May 14, 2026

রাত পোহালেই খুলছে ভিক্টোরিয়া-তারামণ্ডল-জাদুঘর-সায়েন্স সিটি, মানতে হবে নিয়মবিধি

Date:

Share post:

নভেম্বরের শুরু থেকেই রাজ্যে চলে এসেছে শীতের আমেজ। উইক এন্ডে পরিবার বা প্রিয়জনের সঙ্গে একটু ঘুরে বেড়ানোর মরশুম। আনলক পর্বে আগেই খুলে গিয়েছে চিড়িয়াখানা। ধাপে ধাপে খুলেছে রেস্তোরাঁ, শপিং মল। খোলার অনুমতি মিলেছে সিনেমা হলেরও। বুধবার থেকে রাজ্যবাসী পাবে লোকাল ট্রেন পরিষেবাও।

এবার আরও সুখবর এলো। আগামীকাল, মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, করোনা আবহে দর্শকদের মেনে চলতে এই নিয়মবিধিগুলি—

(১) প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন।

(২) মাস্ক বাধ্যতামূলক।

(৩) মানতে হবে শারীরিক দূরত্ব।

(৪) স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

(৫) কাউন্টারে ভিড় এড়াতে অনলাইন টিকিটে জোর দেওয়া হচ্ছে।

(৬) কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স।

(৭) প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন-আজ সৌমিত্রের প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত চিকিৎসকদের

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...