Wednesday, June 24, 2026

আজ সৌমিত্রের প্লাজমাফেরেসিস করার সিদ্ধান্ত চিকিৎসকদের

Date:

Share post:

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সার্বিক পরিস্থিতি নিয়ে তার শুভানুধ্যায়ীদের উদ্বেগের শেষ নেই। বেশ কয়েক সপ্তাহ ধরে শহরের বেসরকারি নার্সিংহোমে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।
পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে আজ সোমবার তাঁর প্লাজমাফেরেসিস হবে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

আরও পড়ুন- ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৬টি কারখানা
চিকিৎসকরা জানিয়েছেন , গত তিন-চারদিনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি কিংবা অবনতি হয়নি। একইরকম রয়েছেন তিনি। তাঁর অচেতন ভাব এখনও পুরোপুরি কাটেনি। করা হয়েছে ডায়ালিসিস। শরীরে রক্ত চলাচলের মাত্রাও ঠিকঠাক রয়েছে।
বয়স এবং তাঁর কোমর্বিডিটিজনিত সমস্যার ফলেই তাঁর শারীরিক পরিস্থিতির এখনও পুরোপুরি উন্নতি সম্ভব হচ্ছে না বলেই মত চিকিৎসকদের একাংশের।

Related articles

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...