Friday, March 13, 2026

জমি বিবাদের জেরে বাঁশ দিয়ে পিটিয়ে খুন প্রতিবেশীকে, ধৃত ১

Date:

Share post:

মাত্র দুই বিঘা জমি নিয়ে বিবাদ। তার জেরেই প্রতিবেশিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর হাই স্কুল মাঠ এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তপন রায়(৪০)। অভিযুক্তের নাম দ্বিজেন্দ্রনাথ দুবে। মৃতের আত্মীয়রা জানায়, তপন রায়ের জমির পাশেই দুই বিঘা জমি রয়েছে দ্বিজেন্দ্রনাথ দুবের। সেই জমিটি দ্বিজেন্দ্রনাথ অন্যের কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন। একথা জানার পর দ্বিজেন্দ্রনাথের সঙ্গে কথা বলে জমিটি কিনতে চান তপন রায়। এই নিয়েই বচসার সূত্রপাত।

আরও পড়ুন : মালদায় সাফাইকর্মীদের আন্দোলনে লাঠিচার্জ ইংরেজবাজার থানার পুলিশের

অভিযোগ, দুজনের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরই আচমকা তপন রায়কে বাঁশ দিয়ে পিটাতে শুরু করেন দ্বিজেন্দ্র নাথ ও তার দলবল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তপন। তাঁর চিৎকারে গ্রামের বাসিন্দারা ছুটে যেতেই পালিয়ে যায় অভিযুক্তরা।

গ্রামবাসীরাই তপন রায়কে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বেদরাবাদ গ্রামীন হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় দিজেন্দ্র নাথ দুবে সহ পাঁচ জনের নামে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ইতিমধ্যেই অভিযুক্ত দ্বিজেন্দ্রনাথ দুবেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...

দানবাক্সে ৩.০৭ কোটি! কর্নাটকের মন্দিরে রেকর্ড সংগ্রহ

তিরুমালা তিরুপতি বা মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক বা পুরীর জগন্নাথ মন্দির নয়। এবার কর্ণাটকের শ্রী রেণুকা ইয়েল্লাম্মা মন্দিরের (Renuka...

কেন্দ্রের ভুল নীতিতেই ৪ সঙ্কটে দেশ! তুলোধনা তৃণমূলের, মোদির সভার মঞ্চ-সজ্জা নিয়ে কটাক্ষ

মোদি সরকারের ভুল নীতির ফলে দেশজুড়ে গ্যাস সঙ্কটের তীব্রতা বাড়ছে। ৪ সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। শুক্রবার, তৃণমূল (TMC)...