Tuesday, May 5, 2026

নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

Date:

Share post:

মুখে বললেন বটে এই পবিত্র মঞ্চ থেকে রাজনীতির কথা কিছু বলবেন না, কিন্তু যা ইঙ্গিত দিলেন তাতে স্পষ্ট যে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে বললেন, দেখা হবে ভোটের ময়দানে। এরপর তিনি বলেন, “ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে এই মঞ্চ পবিত্র। এখান থেকে রাজনীতির কথা বলব না। তবে, আমার চলার পথে কোথায় খানাখন্দ, কোথায় মসৃণ বলব রাজনীতির মঞ্চে”। রাজনীতির ময়দানে দেখাও হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণ করার পরেই সেই সময় আন্দোলনে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। নাম নেন মহাশ্বেতা দেবী শঙ্খ ঘোষ, শুভাপ্রসন্ন থেকে শুরু করে পল্লব কীর্তনীয়া; এমনকী অর্পিতা ঘোষেরও। শুধু একবারের জন্য নাম করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শুধু তাই নয়, নাতিদীর্ঘ বক্তৃতার শেষে উল্লেখযোগ্যভাবে ‘জয় বাংলা’র পাশাপাশি বললেন “ভারতমাতা জিন্দাবাদ”।

এদিন নন্দীগ্রামের গোকুলপুরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। সেখানে নিজের ভাষণে সরাসরি নাম না করে শাসকদলের মঙ্গলবারের সভাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “ভালো লাগছে তেরো বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে”। একই সঙ্গে প্রশ্ন তোলেন, “ভোটের আগে এলে ভোটের পরেও আসতে হবে, পারবেন তো?”

শুভেন্দু অধিকারী বলেন, বিইউপিসি-র ব্যানারে এই ধরনের সভা হবে নন্দীগ্রাম জুড়েই। তবে, এই মঞ্চ থেকে রাজনীতির কথা বলবেন না বলে ভাষণে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। সুতরাং রাজ্য রাজনীতি এদিন তাঁর দলবদলের ঘোষণা নিয়ে যে জল্পনা ছিল তা আপাতত জল্পনার পর্যায়েই রইল। তবে তিনি যে ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন একথা বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-নন্দীগ্রামের শহিদদের শ্রদ্ধা জানালেন মমতা-অভিষেক

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...