Saturday, June 13, 2026

সৌমিত্রকে দেখতে হাসপাতালে ৫ সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক, দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

Date:

Share post:

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি দেখতে ৫ জন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাজির হন অধ্যাপক আশুতোষ মুখার্জী, বিমান রায়, মনোতোষ সূত্রধর-সহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

তাঁরা প্রায় ২ঘণ্টা ধরে খুঁটিয়ে দেখেন বর্ষীয়ান অভিনেতার এতদিনের যাবতীয় ডকুমেন্ট। তাঁরা সৌমিত্রবাবুর দায়িত্বে থাকা , হাসপাতাল কর্তৃপক্ষ ও তাঁর মেয়ের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে। হাসপাতাল ছাড়ার আগে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়ে গেলেন ওই সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

এদিকে সোমবার ট্রাকিওস্টোমি করার কথা ছিল ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে প্লাজমা ফেরোসিস হওয়ারও একটি পরিকল্পনা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দু’টি বিষয় পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বুধবার ট্রাকিওস্টোমি করা হতে পারে।

আরও পড়ুন-স্থানীয় কারুশিল্পে সেজে উঠছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের নয়া টার্মিনাল

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...