Monday, May 25, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল গোর্খা লিগ

Date:

Share post:

এতদিন দার্জিলিঙে গোর্খা লিগের নেতাদের খুব একটা দেখা যায়নি। কিন্তু, রাজ্যপালের দীর্ঘ পাহাড় সফরের মধ্যে তাঁর সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কয়েকজন গোর্খা লিগ নেতা।

মঙ্গলবার, দুপুরে লিগের মুখপাত্র শক্তি শর্মা জানান, তাঁরা রাজ্যপালের সঙ্গে পাহাড় নিয়ে আলোচনা করে আইনশৃঙ্খলা ঠিক রাখার আর্জি জানিয়েছে। শক্তি জানান, বিমল গুরুংয়ের নামে এতগুলো মামলা রয়েছে, তাঁকে গেস্ট বানিয়ে রাখলে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই। বিমল গুরুং পাহাড়ে ঢুকলে আরো বিরোধিতা হবে বলে মনে করেন তাঁরা।

আচমকা গোর্খা লিগ এমন সক্রিয় কেন? পাহাড়ের কয়েকজন রাজনৈতিক নেতা জানান, মোর্চা, জিএনএলএফের তুলনায় লিগের শক্তি একেবারেই কম। তাঁদের ধারনা, রাজ্যপালের সঙ্গে দেখা করে উৎসাহিত অথবা উদ্দীপ্ত হয়ে লিগ নেতারা আসরে নেমেছেন।

আরও পড়ুন-বিহারের চূড়ান্ত ফল জানতে মাঝরাত গড়াতে পারে, ধারনা নির্বাচন কমিশনের

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...