Sunday, June 28, 2026

পুলিশ হেফাজতে বন্দি-মৃত্যুতে জেল হেফাজত বোলপুর থানার আইসি-র

Date:

Share post:

পুলিশ হেফাজতে বন্দি-মৃত্যুর ঘটনায় জেল হেফাজত দেওয়া হল বোলপুর থানার আইসিকে। ২০১৬ সালে বোলপুর থানার হেফাজতে থাকা রাজু থান্ডার নামে এক যুবককে খুন করার অভিযোগ ওঠে। তারপরই পরিবারের লোকজন বোলপুর থানায় বিক্ষোভ দেখান। সেই ঘটনায় অভিযুক্ত আইসি প্রবীরকুমার দত্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বোলপুর আদালত।

আরও পড়ুন : অবশেষে ভদ্রেশ্বরের নয়ানজুলিতে মিলল বিষ্ণু মালের মুণ্ড

সেই সময় বোলপুর থানার দায়িত্বে থাকা আইসি প্রবীর দত্ত নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেন। সেখান থেকে এদিন তাঁকে বোলপুর আদালতে নিয়ে আসা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন : করোনা পজিটিভ রাজ্য পুলিশের DG বীরেন্দ্র

তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বোলপুর আদালতে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ বলে জানিয়ে কোর্টের বাইরে অ্যাম্বুল্যান্সে বসেই বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি সওয়াল-জবাব হয়। তারপর এই নির্দেশ দেন বিচারক।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...