Tuesday, June 2, 2026

আধার কার্ড তৈরির নামে প্রতারণা, হাতেনাতে ধরলেন এসডিও

Date:

Share post:

ফের আধার কার্ড তৈরি করার নামে প্রতারণা। গ্রাহকদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হয়েছে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে বলে। এই অভিযোগে মালদহ মঙ্গলবাড়ী এলাকার রতন সিং নামে এক ব্যক্তিকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ।

গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলে ৪০০ টাকা করে নিয়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে হাতেনাতে ধরলেন খোদ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো। পরে ইংরেজবাজার থানার পুলিশ এসে এই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এই চক্রে আর কারা যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রতন সিং। বাড়ি মালদহ থানার মঙ্গলবাড়ী এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নীচে আধার সেবাকেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।

আরও পড়ুন-বেচারামের বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় প্রবীর ঘোষালের

Related articles

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...