Tuesday, June 23, 2026

বেচারামের বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় প্রবীর ঘোষালের

Date:

Share post:

হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। বৃহস্পতিবার, বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন : অধীরে অসন্তোষ, চূড়ান্ত ক্ষুব্ধ সোমেনপুত্ররা কী ভাবছেন?

এমনিতেই হুগলি জেলায় শাসকদল দলে দীর্ঘদিন গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা রয়েছে বলে অভিযোগ। হুগলি জেলার নতুন কমিটি গঠনের পরে তা আরও বেড়েছে। বিভিন্ন জায়গায় নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অনেককেই। কিছুদিন আগেই সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলে থাকবেন কি না ভেবে দেখার কথা বলেন।এরপর আবার হরিপালের বিধায়ক বেচারাম মান্নার পদত্যাগ পত্র জমা দেওয়া নিয়ে শুরু হয় শোরগোল।

আরও পড়ুন : স্পিকারের কাছে বিধায়ক পদে ইস্তফাপত্র বেচারামের, সিঙ্গুরে গণ-পদত্যাগ কর্মসূচি অনুগামীদের

শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু হুগলি তৃণমূলের একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূলের এই আচরণকে পরোক্ষভাবে বিজেপির হাতে শক্ত করছে না।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...