Wednesday, March 18, 2026

ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার, সরানো হলো কেরল-সিপিএমের রাজ্য সম্পাদককে

Date:

Share post:

ড্রাগ-কাণ্ডে ছেলে গ্রেফতার৷ ঘটনাচক্রে তারপরই কেরলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরে গেলেন বাবা কোডিয়ারি বালাকৃষ্ণণ। দলের পলিটব্যুরো সদস্য কোডিয়ারি৷ নতুন সম্পাদকের পদে আসছেন LDF-এর আহ্বায়ক বিজয়রাঘবন। শুক্রবার কেরল সিপিএম জানিয়েছে, কোডিয়ারি নিজেই শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরতে চেয়েছিলেন৷ তা অনুমোদন করা হয়েছে৷

আরও পড়ুন : ‘বিচক্ষণ ও অনমনীয়’ তেজস্বী বনাম হঠাৎ ‘দার্শনিক’ নীতীশ, বিহার-যুদ্ধ এখনও জারি

সম্প্রতি বেঙ্গালুরুর ড্রাগ কারবারে জড়িত থাকার অভিযোগে ED গ্রেফতার করে বালাকৃষ্ণনের ছেলে বিনেশ কোডিয়ারিকে। বিনেশের বিরুদ্ধে বেআইনি টাকা লেনদেনের অভিযোগও আনা হয়েছে। রাজ্য সম্পাদকের পুত্রের গ্রেফতারির ঘটনায় দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে কথাও তুলেছে কেরল সিপিএমের একাংশ। মনে করা হচ্ছে, সেই কারনেই পদ ছাড়লেন কোডিয়ারি৷

যদিও কেরল সিপিএম জানিয়েছে, কোডিয়ারি বালাকৃষ্ণণ ক্যান্সারে আক্রান্ত ৷ চিকিৎসা করাতে আমেরিকা যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন। কিন্তু তাৎপর্যের বিষয় হলো, অস্থায়ী নয়, কোডিয়ারির জায়গায় রাজ্য সম্পাদকের পাকাপাকি
দায়িত্ব দেওয়া হয়েছে বিজয়রাঘবনকে। ফলে ধরেই নেওয়া হয়েছে সম্পাদকের ছেলের কারনে দলের ভাবমূর্তিতে যাতে কালি না লাগে, সেজন্যই সরানো হলো পলিটব্যুরো সদস্য কোডিয়ারিকে৷

আরও পড়ুন : মানুষ দ্বিতীয়বারও সুযোগ দেয়! বিহার নির্বাচন নিয়ে মুখ খুললেন সোনু সুদ

প্রসঙ্গত, এর আগে কোডিয়ারির আর এক ছেলে জড়িয়ে পড়েছিলেন ধর্ষণ মামলায়। সেবারও কোডিয়ারিকে সরানোর দাবি উঠেছিল। কোডিয়ারি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আইন আইনের পথে চলবে। এবার ড্রাগ কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর আর এক পুত্র। তার পরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে “ছুটিতে” গেলেন কেরল সিপিএমের অন্যতম শীর্ষ নেতা কোডিয়ারি বালাকৃষ্ণণ।

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...