Tuesday, June 23, 2026

কোভিড রুখতে অতুলনীয় কাজ, মমতাকে বিশেষ সম্মান

Date:

Share post:

কোভিড সংক্রমণ রোগ নিরলস কাজ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে সামনে থেকে কাজ করেছেন সরকারি কর্মী থেকে আধিকারিক, পুলিশ-প্রশাসনের সবাই। আর সেই কাজেরই স্বীকৃতি মিলল এবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিশ্রমকে সন্মান জানাতে তাঁকে নেতাজি রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমানন্দ বিসওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সরকার করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে সমস্ত কাজ পরিচালনা করেছেন। সতর্কবার্তা দিয়েছেন, গণ্ডি কেটে বুঝিয়ে দিয়েছেন শারীরিক দূরত্ব বিধি কীভাবে মানতে হবে। দিনের পর দিন নবান্ন থেকে সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন, বৈঠক করেছেন। তাঁর এই নজিরবিহীন কাজের জন্য ভূয়সী প্রশংসা করেছেন নেতাজি জন্মভূমি যাত্রা কমিটির উপদেষ্টা হেমানন্দ বিসওয়াল। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি করোনা সংক্রমণের ভয় না করেই রাস্তায় নেমে মানষকে সচেতন করেছেন। রাজ্যবাসীকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সচেতন করেছেন। অসংখ্য বাঙালি পরিযায়ী শ্রমিকের প্রাণ বাঁচিয়েছেন বলেও মত বিসওয়ালের। সেকারণেই এই পুরস্কারের জন্য তাঁর থেকে কেউ যোগ্য নেই। স্বামী বিবেকান্দ ও নেজাজির আদর্শ মেনেই মানবতার স্বার্থে কাজ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মমতাই প্রথম যিনি এই নিয়ে চিন্তা করেছেন এবং তার জন্য কমিটি গঠন করেছেন।

এর পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির সৃষ্টি প্রকল্পের জন্য সাধুবাদ জানিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- দিলীপ ঘোষের কালীপুজো উদ্বোধনকে কেন্দ্র করে রণক্ষেত্র নারায়ণগড়

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...