Wednesday, May 20, 2026

বারবার মুগ্ধ হয়েছি, এই অভাব অপূরণীয়

Date:

Share post:

“খাবার পর একটা করে কথা দিয়েছ”। হাসিমুখে স্ত্রীর আবদার রেখেছিল অপু। এই এক দৃশ্যেই পর্দায় অপু-অপর্ণার অমরগাথা তৈরি হয়ে গিয়েছিল। তৈরি হয়েছিল সৌমিত্র-শর্মিলা জুটি। শুধু আমার প্রথম ছবির হিরোই নয়। সুদীর্ঘ ছয় দশকের কেরিয়ারে একসঙ্গে একাধিক ছবি করেছি দুজনে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল সৌমিত্র-শর্মিলা জুটি। বন্ধুত্বের সেই রসায়ন পরবর্তীকালে হয়ে উঠেছিল ‘দেবী’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘বর্ণালী’র ভিত।

ক্যামেরার নেপথ্যে গভীর বন্ধুত্ব ছিল আমাদের। আজ আমার জীবনের এক গভীর শোকের দিন। অনেক দিন ধরেই ভুগছিলেন। আমরা ভেবেছিলাম শেষ পর্যন্ত সুস্থ হয়ে উঠবেন।

‘অপরাজিত’ আমার প্রথম ছবি। কখনও মনে হয়নি, আমি একটা বড় ছবিতে অভিনয় করছি। মনে হয়নি, আমার পাশে দাঁড়ানো নায়ক মানুষটি আমার চাইতে ১০ বছরের বড়। বয়সের পার্থক্য থাকলেও সৌমিত্রর সঙ্গে আমার বন্ধুত্বে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকগুলো ছবিই তো করেছি ওঁর সঙ্গে। ‘অপুর সংসার’, ‘দেবী’, ‘কিনু গোয়ালার গলি’, ‘বর্ণালী’, ‘অরণ্যের দিনরাত্রি’, ‘আবার অরণ্যে’।

সৌমিত্র ছিলেন সেই বিরল এক মানুষ, যিনি যে কোনও সময়ে যে কোনও বিষয়ে অনর্গল কথা বলে যেতে পারতেন। ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির শ্যুটিংয়ে উত্তরবঙ্গের এক ডাকবাংলোয় সৌমিত্র, শুভেন্দু ও আমি ছিলাম। রোজ কাজের পরে আমাদের আড্ডা জমত নানা বিষয়ে। বেশিরভাগ দিনই আড্ডার মধ্যমণি হতেন সৌমিত্র। কী বিষয় নিয়ে যে কথা হত না! রাজনীতি থিয়েটার, ফুটবল, গান। উনি এত বিষয়ে গভীর ভাবে জানতেন যে, বারে বারে মুগ্ধ হয়েছি। এই অভাব অপূরণীয়। শেষ সময় সেই ছবির অনেকেই আজ নেই- সমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু রবি ঘোষ এবার চলে গেলে সৌমিত্রও।

উনি ছিলেন আমার বহু পুরনো বন্ধু। ওঁর মতো আর কেউ নেই। এমন একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব, যিনি একই সঙ্গে অভিনেতা, লেখক, কবি, চিত্রকর, সঙ্গীতশিল্পী, আবৃত্তিকার। কী নন! ফুটবল থেকে কবিতা, ক্রিকেট থেকে গিরিশ ঘোষ, যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারেন, এমন মানুষের দেখা কমই পেয়েছি। উনি আমাদের মধ্যে অনেক দিন বেঁচে থাকবেন।

আরও পড়ুন:সৌমিত্র বলেছিল: আমাদের জুটিটা ভেঙে গেল

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...